জাতীয়জাতীয়

মানিক পশারীর সনদ ও মৃত্যু নিয়ে তদন্ত কমিটি গঠন

মানিক পশারীর মৃত্যু, দাফন এবং তার মুক্তিযোদ্ধা সনদের সত্যতা যাচাই করতে উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

মানিক পশারীর মৃত্যু, তার দাফন এবং মুক্তিযোদ্ধা সনদের সত্যতা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব প্রতিবেদনে উত্থাপিত অভিযোগ ও প্রশ্নের প্রকৃত তথ্য উদঘাটন এবং ঘটনাটির বিস্তারিত নিরপেক্ষভাবে তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মুক্তিযুদ্ধের চেতনা ও মর্যাদা অটুট রাখতে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের নাম বাতিলের প্রক্রিয়া চলমান রয়েছে। সেই সঙ্গে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষায় মন্ত্রণালয় পূর্ণ সচেষ্ট।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মুক্তিযুদ্ধের আদর্শে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে মন্ত্রণালয় নিরলস কাজ করে যাচ্ছে। একই সঙ্গে কোনো জালিয়াত চক্র বা ব্যক্তি যাতে মুক্তিযুদ্ধের স্রষ্টাদের নাম ব্যবহার করে রাষ্ট্রকে কোনো সংকটে ফেলতে না পারে, সে বিষয়ে মন্ত্রণালয় বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে।

Public Voice

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬


মানিক পশারীর সনদ ও মৃত্যু নিয়ে তদন্ত কমিটি গঠন

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

মানিক পশারীর মৃত্যু, তার দাফন এবং মুক্তিযোদ্ধা সনদের সত্যতা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব প্রতিবেদনে উত্থাপিত অভিযোগ ও প্রশ্নের প্রকৃত তথ্য উদঘাটন এবং ঘটনাটির বিস্তারিত নিরপেক্ষভাবে তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মুক্তিযুদ্ধের চেতনা ও মর্যাদা অটুট রাখতে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের নাম বাতিলের প্রক্রিয়া চলমান রয়েছে। সেই সঙ্গে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষায় মন্ত্রণালয় পূর্ণ সচেষ্ট।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মুক্তিযুদ্ধের আদর্শে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে মন্ত্রণালয় নিরলস কাজ করে যাচ্ছে। একই সঙ্গে কোনো জালিয়াত চক্র বা ব্যক্তি যাতে মুক্তিযুদ্ধের স্রষ্টাদের নাম ব্যবহার করে রাষ্ট্রকে কোনো সংকটে ফেলতে না পারে, সে বিষয়ে মন্ত্রণালয় বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে।


Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত