আন্তর্জাতিকআন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণ: তিন তেলবাহী জাহাজে আগুন

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের দাবি, অননুমোদিত পথ ব্যবহারের সময় তিনটি তেলবাহী জাহাজে মাইনের আঘাতে আগুন লেগেছে।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

হরমুজ প্রণালি অতিক্রমের সময় তিনটি তেলবাহী জাহাজে মাইনের আঘাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, জাহাজগুলো নিষিদ্ধ বা অননুমোদিত দক্ষিণাঞ্চলীয় নৌপথ ব্যবহার করছিল। অগ্নিকাণ্ডের পর জাহাজগুলো হরমুজ প্রণালির দক্ষিণ উপকূলে পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজের তথ্যানুসারে, ট্যাংকারগুলো তাদের রাডার ও নেভিগেশন ব্যবস্থা নিষ্ক্রিয় রেখেছিল। আইআরজিসি নৌবাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করে অননুমোদিত নৌপথ দিয়ে যাওয়ার চেষ্টার সময় এই দুর্ঘটনা ঘটে। এর ফলে ওই এলাকা দূষণের কবলে পড়েছে বলে দাবি করেছে আইআরজিসি। তাদের মতে, নাবিক ও মালিকপক্ষের দায়িত্বহীনতাই এই পরিস্থিতির জন্য দায়ী।

অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দেওয়া তথ্যকে ‘সাইবার অলীক ধারণা’ হিসেবে আখ্যা দিয়ে তা অগ্রাহ্য করার আহ্বান জানিয়েছে আইআরজিসি। যেকোনো ধরনের উসকানিমূলক তৎপরতা কঠোর হস্তে দমনের ব্যাপারেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটির নৌবাহিনী।

Public Voice

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬


হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণ: তিন তেলবাহী জাহাজে আগুন

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

হরমুজ প্রণালি অতিক্রমের সময় তিনটি তেলবাহী জাহাজে মাইনের আঘাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, জাহাজগুলো নিষিদ্ধ বা অননুমোদিত দক্ষিণাঞ্চলীয় নৌপথ ব্যবহার করছিল। অগ্নিকাণ্ডের পর জাহাজগুলো হরমুজ প্রণালির দক্ষিণ উপকূলে পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজের তথ্যানুসারে, ট্যাংকারগুলো তাদের রাডার ও নেভিগেশন ব্যবস্থা নিষ্ক্রিয় রেখেছিল। আইআরজিসি নৌবাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করে অননুমোদিত নৌপথ দিয়ে যাওয়ার চেষ্টার সময় এই দুর্ঘটনা ঘটে। এর ফলে ওই এলাকা দূষণের কবলে পড়েছে বলে দাবি করেছে আইআরজিসি। তাদের মতে, নাবিক ও মালিকপক্ষের দায়িত্বহীনতাই এই পরিস্থিতির জন্য দায়ী।

অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দেওয়া তথ্যকে ‘সাইবার অলীক ধারণা’ হিসেবে আখ্যা দিয়ে তা অগ্রাহ্য করার আহ্বান জানিয়েছে আইআরজিসি। যেকোনো ধরনের উসকানিমূলক তৎপরতা কঠোর হস্তে দমনের ব্যাপারেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটির নৌবাহিনী।


Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত