স্বাস্থ্যস্বাস্থ্য

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

চলতি বছর হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ২২৭ জনের মৃত্যু হয়েছে। গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৫৬ জন রোগী।

AutoHix
AutoHix
|
শেয়ার করুন
অ+ অ-

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত হামের উপসর্গে ১ হাজার ১২৩ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৪ জনের মৃত্যু হলো। সব মিলিয়ে এই রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২৭ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। হামের উপসর্গ নিয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে।

বুলেটিনের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজনই চট্টগ্রাম বিভাগের। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৫৬ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগেই ৩ জন মারা গেছেন।

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬২৬ জন, চট্টগ্রামে ২২৫, সিলেটে ১৩৩, বরিশালে ১৩৫, ময়মনসিংহে ১০৭, খুলনায় ৬০, রাজশাহীতে ৩০ এবং রংপুরে ৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

Public Voice

রোববার, ২৫ অক্টোবর ২০২৬


দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত হামের উপসর্গে ১ হাজার ১২৩ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৪ জনের মৃত্যু হলো। সব মিলিয়ে এই রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২৭ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। হামের উপসর্গ নিয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে।

বুলেটিনের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজনই চট্টগ্রাম বিভাগের। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৫৬ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগেই ৩ জন মারা গেছেন।

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬২৬ জন, চট্টগ্রামে ২২৫, সিলেটে ১৩৩, বরিশালে ১৩৫, ময়মনসিংহে ১০৭, খুলনায় ৬০, রাজশাহীতে ৩০ এবং রংপুরে ৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত