জাতীয়জাতীয়

যান্ত্রিক ত্রুটির কারণে টোকিওতে আটকে প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইট

চার দিনের সরকারি সফর শেষে দেশে ফেরার পথে যান্ত্রিক ত্রুটির মুখে পড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান। নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে আছে ফ্লাইটটি।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

জাপানে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফেরার কথা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের বিজি-৩৭৭ ফ্লাইটে তার ফেরার নির্ধারিত সময় ছিল। তবে উড্ডয়নের ঠিক আগমুহূর্তে উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়েছে। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা উড়োজাহাজে উঠলেও ত্রুটি ধরা পড়ায় সেটি উড্ডয়ন করতে পারেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরেই অবস্থান করছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বোর্ডিং শেষে উড়োজাহাজটি টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়। রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে স্পয়লারে ত্রুটিসংক্রান্ত সংকেত দেখা দিলে নিরাপত্তার স্বার্থে পাইলট উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন। পরবর্তীতে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে আলোচনার মাধ্যমে উড়োজাহাজটিকে পুনরায় পার্কিং এলাকায় ফিরিয়ে আনা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, প্রকৌশলীরা ত্রুটি সারানোর জন্য কাজ করছেন। বর্তমানে ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল উড়োজাহাজটি পরীক্ষার কাজ চালিয়ে যাচ্ছে।

প্রকৌশলীদের প্রাথমিক ধারণা অনুযায়ী, মেরামতের কাজ শেষ করতে আরও দুই থেকে তিন ঘণ্টা সময় প্রয়োজন হতে পারে। স্পয়লার উড়োজাহাজের গতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় এ ধরনের ত্রুটি নিয়ে উড্ডয়ন করা ঝুঁকিপূর্ণ। কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজ সফলভাবে সম্পন্ন হওয়ার পরই ফ্লাইটটির পরবর্তী যাত্রা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উড়োজাহাজের ডানায় থাকা স্পয়লার অবতরণের সময় গতি কমাতে সহায়তা করে।

Public Voice

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

যান্ত্রিক ত্রুটির কারণে টোকিওতে আটকে প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইট

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত