ক্যাম্পাসক্যাম্পাস

‘তারুণ্যে দীপ্তপ্রাণ-ঐক্যবদ্ধ জবিয়ান’ প্রতিপাদ্যে ২ নভেম্বর জবি দিবস উদ্‌যাপন

ছবি সংগৃহীত

‘তারুণ্যে দীপ্তপ্রাণ-ঐক্যবদ্ধ জবিয়ান’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২ নভেম্বর উদ্‌যাপিত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দিবস-২০২৬। বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে গঠিত কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীনের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশ্ববিদ্যালয় দিবসের সার্বিক প্রস্তুতি, অনুষ্ঠানসূচি প্রণয়ন, বিভিন্ন উপকমিটির কর্মপরিকল্পনা এবং আয়োজন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস আমাদের প্রাণের উৎসব। এই উৎসবকে সফল ও সার্থক করে তুলতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সবার সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানগুলো সুশৃঙ্খল ও সার্থকভাবে সম্পন্ন করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোকে সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতায় দিবসটি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানসূচি চূড়ান্তকরণ, স্পন্সর সংগ্রহ, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, মঞ্চসজ্জা, দোয়া মাহফিল, প্রচার ও গণমাধ্যম ব্যবস্থাপনা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি দিবসের অনুষ্ঠানগুলোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বিভিন্ন উপকমিটির আহ্বায়কেরা নিজ নিজ কমিটির কর্মপরিকল্পনা ও প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। পরে প্রস্তাবনাগুলো পর্যালোচনা করে অনুষ্ঠানগুলোর সমন্বয়, বাস্তবায়ন ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন উপস্থিত ছিলেন। এ ছাড়া থিম নির্ধারণ উপকমিটির আহ্বায়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানু, স্পন্সর উপকমিটির আহ্বায়ক ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী নূর, মঞ্চসজ্জা ও দোয়া মাহফিল উপকমিটির আহ্বায়ক এবং সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান, প্রচার ও মিডিয়া উপকমিটির আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম, নিরাপত্তা ও র‍্যালি উপকমিটির আহ্বায়ক এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আজম খান এবং সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন। এ ছাড়া সভায় জকসুর সহসভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর সভাপতি বা আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক বা সদস্যসচিবরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। দিবসটি সুষ্ঠু, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন উপকমিটির মাধ্যমে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।

Public Voice

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

‘তারুণ্যে দীপ্তপ্রাণ-ঐক্যবদ্ধ জবিয়ান’ প্রতিপাদ্যে ২ নভেম্বর জবি দিবস উদ্‌যাপন

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত