অপরাধ
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর এবং দায়িত্বরত সদস্যদের মারপিটের ঘটনায় আরও ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে আলোচিত ওই ঘটনায় এখন পর্যন্ত মোট ২৫ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে ঘটনার পর থেকে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে।
মামলার বিবরণে জানা যায়, গত শনিবার সদর উপজেলার রঘুনাথপুর ধর্ম খেয়াঘাট এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে 'জয় বাংলা' স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন। এসময় টহলরত পুলিশের মুখোমুখি হলে মিছিলকারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর চড়াও হয়।
হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে। এছাড়া এসআই মো. ফুল মিয়াসহ পুলিশের আরও দুই সদস্যকে মারপিট করা হয়। এ ঘটনায় রোববার গোপালগঞ্জ সদর থানায় এসআই মো. ফুল মিয়া বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার আগে ও পরে চালানো অভিযানে আসামিদের গ্রেপ্তার করা হয়।

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬