রাজনীতি
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার যে গুঞ্জন ছড়িয়েছে, সে বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ২৫ অক্টোবর সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী স্পষ্ট করেছেন, বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির সুযোগ কোনো অপশক্তি বা পলাতক অপরাধীকে দেওয়া হবে না। রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার যে আলোচনা চলছে, তা সরকারের নজরে এসেছে বলে জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অভ্যুত্থানের মুখে যারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এবং যাদের বিরুদ্ধে গণহত্যাকণ্ডের অভিযোগ রয়েছে, তাদের কোনো ধরনের অপতৎপরতা বাংলাদেশে চলতে দেওয়া হবে না।
শেখ হাসিনাকে ফেরত পাওয়ার বিষয়ে সরকারের উদ্যোগ নিয়ে মন্ত্রী জানান, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবেশী দেশটিকে কয়েক দফা আনুষ্ঠানিক অনুরোধপত্র পাঠানো হয়েছে। এ বিষয়ে সরকারের অবস্থান সুনির্দিষ্ট এবং অনড় বলে তিনি উল্লেখ করেন।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ফ্যাসিবাদী শক্তিগুলো সবসময়ই অস্থিরতা তৈরির মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালিয়ে আসছে। তবে যেকোনো পরিস্থিতিতে রাষ্ট্রের শৃঙ্খলা বজায় রাখতে এবং গণহত্যাকারীদের যেকোনো অশুভ পরিকল্পনা রুখতে সরকার পুরোপুরি সতর্ক অবস্থানে রয়েছে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬