অপরাধঅপরাধ

সামর্থ্যের বাইরে বিয়ে, বিয়েরানন্দে বিপথে যুবক—ঋণ শোধে ব্যাংকে চুরির চেষ্টা!

বিয়ের খরচ ও সংসার চালাতে সুদে ২ লাখ টাকা ধার করেছিলেন ২৫ বছর বয়সী কাউসার আহমেদ। ঋণের টাকা পরিশোধে পাওনাদারদের চাপ এবং স্ত্রীর বাবার বাড়ি চলে যাওয়ার হুমকিতে দিশাহারা হয়ে পড়েন তিনি।

একপর্যায়ে ঋণমুক্ত হতে গভীর রাতে ব্যাংকে চুরির চেষ্টা করেন। তবে ব্যাংকে প্রবেশের আগেই নিরাপত্তাকর্মীদের হাতে ধরা পড়েন তিনি।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী কৃষি ব্যাংকে এ ঘটনা ঘটে।

আটক কাউসার আহমেদ ওই এলাকার রতন মিয়ার ছেলে। পেশায় তিনি একজন ইলেকট্রিক মিস্ত্রি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে ব্যাংকের দোতলা ভবনের নিচতলার কলাপসিবল গেটের তালা কাটেন কাউসার। এরপর ওপরে ওঠার চেষ্টা করলে ব্যাংকের নিরাপত্তাকর্মীর নজরে পড়েন তিনি। এ সময় তাকে আটক করা হয়।
পরে খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাউসার জানান, তিন মাস আগে তার বিয়ে হয়। বিয়ের খরচ মেটানো ও সংসার চালাতে এলাকার কয়েকজনের কাছ থেকে চড়া সুদে টাকা ধার নেন তিনি। ধীরে ধীরে ঋণের পরিমাণ বেড়ে ২ লাখ টাকায় দাঁড়ায়। কিছুদিন ধরে পাওনাদারদের চাপ বাড়লে বিভিন্ন জায়গায় আত্মগোপন করে থাকতেন তিনি।

এদিকে তার স্ত্রীও বাবার বাড়ি চলে যাওয়ার হুমকি দেন। এসব পরিস্থিতি থেকে মুক্তি পেতে তিনি ব্যাংকে চুরির চেষ্টা করেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। সোহাগী কৃষি ব্যাংকের ব্যবস্থাপক ইকবাল হোসাইন রানা জানান, ব্যাংকের ভেতরে প্রবেশের আগেই ওই যুবক ধরা পড়েছেন। ফলে ব্যাংকের কোনো টাকা চুরি হয়নি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঋণ পরিশোধের জন্যই ওই যুবক চুরির চেষ্টা করেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Public Voice

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

সামর্থ্যের বাইরে বিয়ে, বিয়েরানন্দে বিপথে যুবক—ঋণ শোধে ব্যাংকে চুরির চেষ্টা!

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত