রাজনীতিরাজনীতি

এনসিপির ডায়াস্পোরা উপকমিটি গঠিত, প্রধান আসিফ, উপপ্রধান মনিরা

প্রবাসী কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির নতুন উপকমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার দলের আহ্বায়ক ও সদস্যসচিবের অনুমোদনে এই কমিটি গঠন করা হয়।

AutoHix
AutoHix
|
শেয়ার করুন
অ+ অ-

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রবাসী বিষয়ক কর্মকাণ্ড জোরদার করতে বিশেষ ‘ডায়াস্পোরা বিষয়ক উপকমিটি’ গঠন করা হয়েছে। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনে এই কমিটি ঘোষণা করা হয়। নতুন এই উপকমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং উপপ্রধান হয়েছেন যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত ও তারেক রেজা। এছাড়া সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রিদওয়ান হোসেন অক্ষর, আরাফাত হোসেন আলিফ, জসিম উদ্দিন ও আলমগীর চৌধুরী আকাশ। ব্যারিস্টার নুরুল হুদা জুনেদকে প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মনোনীত করা হয়েছে। দলের প্রবাসী কার্যক্রমের সমন্বয় ও প্রবাসী কল্যাণমূলক উদ্যোগগুলোকে আরও কার্যকর ও সুসংহত করার লক্ষ্যে এই নতুন কমিটি গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Public Voice

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬


এনসিপির ডায়াস্পোরা উপকমিটি গঠিত, প্রধান আসিফ, উপপ্রধান মনিরা

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রবাসী বিষয়ক কর্মকাণ্ড জোরদার করতে বিশেষ ‘ডায়াস্পোরা বিষয়ক উপকমিটি’ গঠন করা হয়েছে। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনে এই কমিটি ঘোষণা করা হয়। নতুন এই উপকমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং উপপ্রধান হয়েছেন যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত ও তারেক রেজা। এছাড়া সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রিদওয়ান হোসেন অক্ষর, আরাফাত হোসেন আলিফ, জসিম উদ্দিন ও আলমগীর চৌধুরী আকাশ। ব্যারিস্টার নুরুল হুদা জুনেদকে প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মনোনীত করা হয়েছে। দলের প্রবাসী কার্যক্রমের সমন্বয় ও প্রবাসী কল্যাণমূলক উদ্যোগগুলোকে আরও কার্যকর ও সুসংহত করার লক্ষ্যে এই নতুন কমিটি গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত