সারাদেশ
ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ১০ বছর বয়সী স্কুলশিক্ষার্থী মুগ্ধ বিশ্বাসের মরদেহ প্রায় পাঁচ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফায়ার সার্ভিসের কর্মী ও দিনাজপুরের ডুবুরি দলের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।
নিহত মুগ্ধ বিশ্বাস ঠাকুরগাঁও পৌর শহরের জমিদারপাড়া এলাকার মানিক বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন শিশু টাঙ্গন নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তাদের মধ্যে দুজন নদী থেকে উঠে এলেও মুগ্ধ বিশ্বাস নিখোঁজ হয়। পরে তাকে খুঁজে না পেয়ে উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে দিনাজপুর থেকে আসা ডুবুরি দলের সদস্যরাও অভিযানে অংশ নেন।
দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা অনুসন্ধানের পর নদী থেকে মুগ্ধ বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত শিশুর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। পাশাপাশি এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
M

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬