ধর্ম
কুড়িগ্রামের চিলমারীতে রনপাগলী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চলছে নানা আয়োজন। পূজাকে ঘিরে মন্দির প্রাঙ্গণে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সপ্তমী থেকে শুরু করে বিজয়া দশমী পর্যন্ত বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নিতে আসছেন ভক্তরা। ভক্তদের উচ্ছাস ভরা আমেজে বিভিন্ন ধরনের সহযোগিতা করছেন, বিস্মিত,অভিজিৎ,তুষার শান্ত প্রমূখ।
আগামী বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী উদ্যাপনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব। এদিন প্রতিমা বিসর্জনসহ বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন সনাতন ধর্মাবলম্বীরা।
দুর্গোৎসব উপলক্ষে রনপাগলী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরসহ উপজেলা চিলমারীতে আশপাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে আনন্দঘন পরিবেশে পূজা উদ্যাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পুজা উদযাপন কমিটির সভাপতি সচিন কুমার জানান, এবারে বেশ উৎসাহ ও উদ্দীপনার সাথে পুজা অনুষ্ঠিত হচ্ছে। চিরমারী উপজেলায় ৩১ টি পুজা মন্ডবে অনুষ্ঠিত হচ্ছে শারদী দূর্গা পূজা। সরকারী ভাবে প্রতিটি মন্দিরে ৬০০কেজি করে চাউল দেওয়া হয়েছে।
শান্তিপূর্ণ ভাবে ও নির্বিঘ্নে পূজা উৎসব পালনে প্রশাসনিক ভাবে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নয়ন কুমার বলেন, সার্বক্ষনিক প্রতিটি পূজামন্ডপে পুলিশ,আনসার সহ বিভিন্ন বাহিনী কাজ করছেন। উপজেলার স্পর্শকাতর এলাকায় পুলিশী টহল জোরদার করা হয়েছে।
বিজয়া দশমীকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে শান্তি, সম্প্রীতি ও কল্যাণের প্রত্যাশা রয়েছে। বিএনপি চিলমারী উপজেলা শাখার আহব্বায়ক আব্দুল বারী সরকার বলেন, ধর্মীয় উৎসবটি সবার মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে—এমন প্রত্যাশা কামনা করি।

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬