অন্যান্য
বগুড়ার ধুনট উপজেলায় 'আমরা ধুনটবাসী কল্যাণ সংস্থা'র সহযোগী সংগঠন ধুনট ছাত্রকল্যাণ সংস্থার ৪৫ সদস্য বিশিষ্ট প্রথম কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিজ মাহমুদকে সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়ামিম হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ধুনটবাসী কল্যাণ সংস্থার সভাপতি আঁখিনূর জামান বকুল ও সাধারণ সম্পাদক মোনাজ্জেমুল ইসলাম সুমন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৪৫ সদস্যের এই কমিটিতে ধুনট উপজেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা স্থান পেয়েছেন। কেন্দ্রীয় পদগুলোর পাশাপাশি উপজেলা জুড়ে কাজ গতিশীল করতে ধুনট পৌরসভা ও উপজেলার ১০টি ইউনিয়নের জন্য আলাদাভাবে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।
কমিটিতে সহ-সভাপতি হয়েছেন কুষ্টিয়া মেডিকেল কলেজের ইমতিয়াজ বুলবুল। যুগ্ম সম্পাদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টিএম জান্নাতুল নাঈম। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাসানুজ্জামান নাদিম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবু রায়হান। অর্থ সম্পাদক হয়েছেন সরকারি তিতুমীর কলেজের মেহেদী হাসান এবং দপ্তর সম্পাদক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমির হামজা।
তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ সম্পাদক পদে আছেন সরকারি আজিজুল হক কলেজের তাজবীদ আল জাওয়াদ এবং স্কয়ার পলিটেকনিকের নূর ইসলাম আশিক। প্রেস, গণমাধ্যম ও প্রচার সম্পাদক হয়েছেন ঢাকা কলেজের হাবিব হাসান মোহন এবং কাজীপুর সরকারি মনসুর আলী কলেজের তাওহীদ বিন তামিম। পরিবেশ ও সমাজসেবা সম্পাদক জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ফজলে রাব্বী।
অনুষ্ঠান ব্যবস্থাপনা সম্পাদক হয়েছেন সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের তাফসির রহমান এবং কাজীপুর সরকারি মনসুর আলী কলেজের তালুকদার আসলাম। পরিকল্পনা ও দক্ষতা উন্নয়ন সম্পাদক পদে আছেন চীনের আনহুই ইউনিভার্সিটি অব টেকনোলজির জিসানুর রহমান তালুকদার এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার মেহেদী হাসান।
শিক্ষা ও বৃত্তি বিষয়ক সাংগঠনিক সম্পাদক হয়েছেন সরকারি আজিজুল হক কলেজের নাবিলা তাবাসসুম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আব্দুর রহমান। চিকিৎসা ও রক্তদান কর্মসূচি সম্পাদক পদে আছেন ঢাকা মেডিকেল কলেজের সবুজ হোসাইন এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মোত্তালিব রকি। বিতর্ক বিষয়ক সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুরাইয়া ইয়াসমীন এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আল সাদিত খান।
পৌরসভা বিষয়ক সাংগঠনিক সম্পাদক হয়েছেন ধুনট সরকারি ডিগ্রি কলেজের মালিহা এবং সরকারি শাহ সুলতান কলেজের নুজাত তাবাসসুম দিশা।
এছাড়া উপজেলার ১০টি ইউনিয়নের জন্য পৃথক সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে। নিমগাছী ইউনিয়নে দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফজলে রাব্বী ও সুখানপুকুর সৈয়দ আহমেদ কলেজের মাহিদুল ইসলাম। কালারপাড়া ইউনিয়নে সুখানপুকুর সৈয়দ আহমেদ কলেজের ওমর ফারুক নিয়াত ও কাজীপুর সরকারি মনসুর আলী কলেজের মুন্না বাবু। চিকাশী ইউনিয়নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাজমুল হক নাহিম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাসফিয়া খাতুন। গোসাইবাড়ী ইউনিয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহসান হাবীব ইমরান ও সরকারি শাহ সুলতান কলেজের নিলয় সাগর।
ভান্ডারবাড়ী ইউনিয়নে দায়িত্ব পেয়েছেন কাজীপুর সরকারি মনসুর আলী কলেজের শাকিল আহমেদ ও বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের নাঈম ইসলাম। ধুনট সদর ইউনিয়নে ধুনট সরকারি ডিগ্রি কলেজের শরিফুল ইসলাম ও নাজনীন নাঈম। এলাঙ্গী ইউনিয়নে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শ্রী সৌরভ চন্দ্র ও ধুনট সরকারি ডিগ্রি কলেজের শাকিল আহমেদ।
চৌকিবাড়ী ইউনিয়নে দায়িত্ব পেয়েছেন সোনারগাঁও ইউনিভার্সিটির প্রতীক খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাসকিয়াতুন সুন্দরী। মথুরাপুর ইউনিয়নে সরকারি আজিজুল হক কলেজের শাহাদাত হোসেন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাব্বির হাসান। গোপালনগর ইউনিয়নে গান্ধাইল আইডিয়াল ডিগ্রি কলেজের জাকারিয়া ইসলাম ও সরকারি আজিজুল হক কলেজের আতিউর রহমান।
নবগঠিত কমিটির সভাপতি আকিজ মাহমুদ বলেন, প্রথমবারের মতো ধুনটের প্রতিটি অঞ্চলকে সমভাবে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক একটি সংগঠন গড়ে উঠেছে। ধুনটের সব শিক্ষার্থীর প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সেই জায়গা থেকে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। একই সঙ্গে ধুনটের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চাই।
M

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬