সারাদেশসারাদেশ

বন্ধুর সাবেক স্ত্রীকে বিয়ে, ধুনটে যুবককে ছুরিকাঘাত

ছুরিকাঘাত আহত তুলসি।

বগুড়ার ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করার জেরে তুলসি রায় (৩৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে তাঁর বন্ধু বাবু রায়ের বিরুদ্ধে। রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের কুঠিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত তুলসি রায়কে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত তুলসি রায় কুঠিবাড়ি গ্রামের বাদল রায়ের ছেলে। অভিযুক্ত বাবু রায় একই গ্রামের কলা রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবু রায় ও তুলসি রায়ের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। সেই সুবাদে বাবুর বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন তুলসি। একপর্যায়ে বাবুর স্ত্রীর সঙ্গে তুলসির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই নারী দুই সন্তানের জননী। প্রায় এক বছর আগে বাবুর স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান তুলসি এবং পরে তাঁকে বিয়ে করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ ঘটনা নিয়ে পারিবারিকভাবে একাধিকবার বৈঠক হলেও কোনো সমঝোতা হয়নি। বাবু রায় তাঁর স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার জন্য তুলসিকে বারবার অনুরোধ করেন। তবে এতে কোনো ফল হয়নি বলে জানা গেছে।

এরই জেরে রোববার রাতে কুঠিবাড়ি গ্রামের রাস্তায় তুলসির পেটে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় বাবু রায় জড়িত বলে অভিযোগ স্থানীয়দের। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তুলসিকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে অভিযুক্ত বাবু রায় ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন বলে জানা গেছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Public Voice

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বন্ধুর সাবেক স্ত্রীকে বিয়ে, ধুনটে যুবককে ছুরিকাঘাত

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত