ইরান যুদ্ধইরান যুদ্ধ

ইরান সফর শেষে কিউবায় যুদ্ধজাহাজ পাঠানোর ইঙ্গিত ট্রাম্পের

ইরান পরিস্থিতি সামাল দেওয়ার পর কিউবা নিয়ে নতুন পরিকল্পনার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শেয়ার করুন
অ+ অ-

ইরানের সঙ্গে চলমান পরিস্থিতি সামাল দেওয়ার পরই কিউবার বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ফ্লোরিডার এক সমাবেশে ট্রাম্প জানান, ইরান সফর থেকে ফেরার পথে তারা কিউবার উপকূলে যাত্রাবিরতি করবেন। এই পরিকল্পনা বাস্তবায়নে তিনি সেখানে মার্কিন যুদ্ধজাহাজ পাঠানোর কথা উল্লেখ করেছেন। ট্রাম্প বলেন, ‘কিউবার বিষয়ে আমরা যা করতে যাচ্ছি, তা হলো ইরান থেকে ফেরার পথে আমাদের সুন্দর জাহাজগুলো কিউবার পাশ দিয়ে যাবে।

ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, আমেরিকার যুদ্ধজাহাজগুলো কিউবার উপকূল থেকে মাত্র ৫০ গজ দূরে অবস্থান নেবে। তিনি জানান, পরিস্থিতির এক পর্যায়ে সংশ্লিষ্ট পক্ষ সমঝোতার জন্য সাড়া দেবে এবং এরপরই চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে কিউবায় পাঠানো হবে। সেগুলোর একটি উপকূল থেকে প্রায় ৫০ গজ দূরে থামবে।

সমাবেশে ট্রাম্প বলেন, ইরান থেকে ফেরার সময় মার্কিন নৌবহর কিউবার পাশ দিয়ে যাওয়ার সময় একটি জাহাজ উপকূলের খুব কাছে থামানো হবে। মূলত কিউবার ওপর চাপ প্রয়োগ করে আলোচনার পথ তৈরি করাই এই কৌশলের উদ্দেশ্য বলে ধারণা করা হচ্ছে।

Public Voice

রোববার, ২৫ অক্টোবর ২০২৬


ইরান সফর শেষে কিউবায় যুদ্ধজাহাজ পাঠানোর ইঙ্গিত ট্রাম্পের

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

ইরানের সঙ্গে চলমান পরিস্থিতি সামাল দেওয়ার পরই কিউবার বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ফ্লোরিডার এক সমাবেশে ট্রাম্প জানান, ইরান সফর থেকে ফেরার পথে তারা কিউবার উপকূলে যাত্রাবিরতি করবেন। এই পরিকল্পনা বাস্তবায়নে তিনি সেখানে মার্কিন যুদ্ধজাহাজ পাঠানোর কথা উল্লেখ করেছেন। ট্রাম্প বলেন, ‘কিউবার বিষয়ে আমরা যা করতে যাচ্ছি, তা হলো ইরান থেকে ফেরার পথে আমাদের সুন্দর জাহাজগুলো কিউবার পাশ দিয়ে যাবে।

ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, আমেরিকার যুদ্ধজাহাজগুলো কিউবার উপকূল থেকে মাত্র ৫০ গজ দূরে অবস্থান নেবে। তিনি জানান, পরিস্থিতির এক পর্যায়ে সংশ্লিষ্ট পক্ষ সমঝোতার জন্য সাড়া দেবে এবং এরপরই চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে কিউবায় পাঠানো হবে। সেগুলোর একটি উপকূল থেকে প্রায় ৫০ গজ দূরে থামবে।

সমাবেশে ট্রাম্প বলেন, ইরান থেকে ফেরার সময় মার্কিন নৌবহর কিউবার পাশ দিয়ে যাওয়ার সময় একটি জাহাজ উপকূলের খুব কাছে থামানো হবে। মূলত কিউবার ওপর চাপ প্রয়োগ করে আলোচনার পথ তৈরি করাই এই কৌশলের উদ্দেশ্য বলে ধারণা করা হচ্ছে।


Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত