দূর্ঘটনা
বগুড়ার ধুনটে ফুফুর বাড়িতে বেড়াতে এসে খালে গোসল করতে নেমে পানিতে ডুবে জান্নাতি আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রায় আট ঘণ্টা নিখোঁজ থাকার পর ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করেন।
নিহত জান্নাতি আক্তার গাবতলী উপজেলার মালিয়ানডাঙা গ্রামের জাকির হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে দাদা-দাদির সঙ্গে জান্নাতি ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার সকাল ৮টার দিকে তার দাদা-দাদি বাড়িতে ফিরে গেলেও জান্নাতি ফুফুর বাড়িতেই থেকে যায়।
পরে সকাল সাড়ে ৯টার দিকে সহপাঠীদের সঙ্গে ফুফুর বাড়ির পাশের বালুয়াখালে গোসল করতে নামে জান্নাতি। একপর্যায়ে পানির স্রোতে তলিয়ে যায় সে। এ সময় তার সঙ্গে থাকা শিশুদের একজন বাড়িতে গিয়ে বিষয়টি জানায়। পরে স্থানীয়রা খালে খোঁজাখুঁজি শুরু করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে ধুনট ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় সূত্রে জানা যায়, সেখানে ডুবুরি দল না থাকায় রাজশাহী থেকে ডুবুরি দল আনার জন্য যোগাযোগ করা হয়। পরে নিখোঁজের প্রায় আট ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে জান্নাতির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
M

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬