অন্যান্য
মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আল-ইহসান ব্লাড নেটওয়ার্ক-এর দ্বিতীয় মেয়াদের এক বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা রবিউল ইসলাম রবি এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জাবের আহমেদ।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মুফতী আশেকে এলাহী শিবলী এই নবগঠিত কমিটি অনুমোদন করেন। ঘোষিত কমিটি আগামী ২১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে এবং ২০ জুলাই ২০২৭ পর্যন্ত, অথবা পরবর্তী কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের পূর্ব মুহূর্ত পর্যন্ত—যেটি আগে হয়, ততদিন দায়িত্ব পালন করবে।
নতুন কমিটির পূর্ণাঙ্গ কাঠামো।
কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ শরিফুল ইসলাম খোকন। উপদেষ্টা হিসেবে থাকছেন মুফতী কাউসার আহমেদ ও ডা. মোঃ নাজমুল হোসেন।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে মুফতী আব্দুস সবুর, সহ-সভাপতি হাফেজ জিহাদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান শুভ, সাংগঠনিক সম্পাদক একে আব্দুল্লাহ দায়িত্ব পালন করবেন। সহ-সাংগঠনিক সম্পাদক পদে থাকছেন আবু ইউসুফ ও মুফতী শাহাদাত হোসেন।
ডোনার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পাচ্ছেন মোঃ মাহদী হাসান, জনসংযোগ ও দপ্তর সম্পাদক মোঃ আবু তালেব এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে থাকছেন মোঃ শিহাব উদ্দিন। কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন আরিফুল ইসলাম, মোঃ সজিব আহমেদ এবং আরিফুল ইসলাম অন্তর।
এক বছরে অর্জিত সুনামের ভিত্তিতে দ্বিতীয় মেয়াদ।
সংগঠন সূত্রে জানা যায়, ২০২৫ সালে প্রতিষ্ঠার পর গত এক বছরে আল-ইহসান ব্লাড নেটওয়ার্ক জরুরি রক্ত সংগ্রহ ও সরবরাহ, স্বেচ্ছায় রক্তদাতা তৈরি এবং বিভিন্ন মানবিক কার্যক্রমের মাধ্যমে এলাকায় বিশেষ সুনাম অর্জন করেছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও গতিশীল ও সেবামুখী কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়েই দ্বিতীয় মেয়াদের এই নতুন কমিটি গঠন করা হয়েছে।
এ প্রসঙ্গে সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মুফতী আশেকে এলাহী শিবলী বলেন, নতুন কমিটির সদস্যরা নিষ্ঠা, সততা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করে রক্তদান আন্দোলনকে আরও বিস্তৃত করবেন এবং মানবিক সেবার পরিধি বাড়াতে কার্যকর ভূমিকা রাখবেন বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬