মানবতা
বগুড়ার ধুনটে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে সর্বস্ব হারানো নরসুন্দর সুজন চন্দ্র বাদ্যকরের পাশে দাঁড়িয়েছেন বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের ছেলে ও বগুড়া জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত সুজন চন্দ্র বাদ্যকরকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা পীরহাটি গ্রামে সুজনের বাড়িতে গিয়ে তাঁর হাতে সহায়তার অর্থ তুলে দেন।
এর আগে সোমবার সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে উপজেলার মথুরাপুর ইউনিয়নের পিরহাটি পশ্চিমপাড়ায় সুজন চন্দ্র বাদ্যকরের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ঘরবাড়ি ও প্রয়োজনীয় মালামালসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে আসেন আসিফ সিরাজ রব্বানী। তাঁর পক্ষ থেকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারটি।
স্থানীয়রা জানান, আসিফ সিরাজ রব্বানী দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি খেলাধুলার উন্নয়ন, জরাজীর্ণ মাঠ সংস্কার, রাস্তাঘাটসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তিনি সহযোগিতা করে থাকেন।
আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ফিরোজ, বিএনপি নেতা আব্দুল মান্নান, মাহফুজার রহমান শাহ আলী, যুবদল নেতা বুলবুল আহমেদ রঞ্জু, স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল মাহমুদ তালুকদার, আলমগীর হোসেন, নুহু এবং ছাত্রদল নেতা হাসান আহমেদ দোয়েলসহ স্থানীয় নেতাকর্মীরা।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬