মানবতা
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্টে বাক ও শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়া খাতুনের (১০) হুইল চেয়ারের কষ্টের কথা জানার পর তার পাশে দাঁড়িয়েছে ধুনট উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী। পোস্টটি নজরে আসার এক সপ্তাহের মধ্যেই শিশুটির হাতে তুলে দেওয়া হয়েছে নতুন হুইলচেয়ার।
রোববার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাদিয়া ও তার পরিবারের হাতে হুইলচেয়ারটি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী। সাদিয়া পশ্চিম ভরণশাহী এলাকার সেলিম ও রুমি দম্পতির মেয়ে।
জানা গেছে, উপজেলার স্বেচ্ছাসেবী ও সমাজসেবক রাসেল মাহমুদ গত ৩১ অক্টোবর নিজের ফেসবুক অ্যাকাউন্টে সাদিয়ার একটি ছবি পোস্ট করেন। পোস্টের মাধ্যমে বিষয়টি জানার পর শিশুটির জন্য হুইলচেয়ারের ব্যবস্থা করে উপজেলা প্রশাসন।
কয়েক বছর আগে প্রশাসনের পক্ষ থেকে সাদিয়াকে একটি হুইলচেয়ার দেওয়া হয়েছিল। দীর্ঘদিন ব্যবহারে সেটি ভেঙে জীর্ণ হয়ে পড়ায় শিশুটির চলাচলে অনুপযোগী হয়ে গিয়েছিল।
হুইলচেয়ার হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম এবং ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও নিরাপদ সড়ক চাই (নিসচা) বগুড়া শাখার সহসাধারণ সম্পাদক কারিমুল হাসান লিখন। ছিলেন ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান চঞ্চল ও নিসচা বগুড়া শাখার সদস্য, ধুনট ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ও সমাজসেবক ও ধুনট পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী রাসেল মাহমুদসহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও স্থানীয় বিশিষ্টজনেরা।
নতুন হুইলচেয়ার পেয়ে খুশি সাদিয়ার পরিবার। শিশুটির মা রুমি বলেন, ‘আমার মেয়ে কথা বলতে পারে না, নিজে চলতেও পারে না। আগের হুইলচেয়ারটি ভেঙে যাওয়ায় আমরা খুব কষ্টে ছিলাম। ফেসবুকের পোস্ট দেখে উপজেলা প্রশাসন আমাদের পাশে দাঁড়িয়েছে, এর জন্য আমরা কৃতজ্ঞ। আল্লাহ তাঁদের মঙ্গল করুন।’
অসহায় পরিবারের কষ্টের কথা সামাজিক মাধ্যমে জেনে প্রশাসনের এমন দ্রুত সাড়া দেওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।
M

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬