শিক্ষা
পার্বত্য অঞ্চলে শিক্ষা বিস্তারের লক্ষ্যে ২০০১-২০০৬ মেয়াদে তৎকালীন সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া’র উদ্যোগে রামগড় উপজেলার তৈছালাপাড়া এলাকায় নির্মিত তৈচালা আবাসিক অনাথ স্কুল ভবনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। অবহেলিত ও দুর্গম এলাকার ছাত্র-ছাত্রীদের শিক্ষার আলো ছড়াতে প্রতিষ্ঠানটি একসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বর্তমানে এটি জরাজীর্ণ হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসা ও চরম অবহেলার কারণে এই স্কুলটির কোনো উন্নয়নমূলক কাজ করা হয়নি। দীর্ঘ ১৭ বছরে ১ টাকারও সংস্কার বাজেট বরাদ্দ না দেওয়ায় ভবনটি অযত্নে-অবহেলায় পরিত্যক্ত হয়ে যায়। ফলে দুর্গম পার্বত্য অঞ্চলের কোমলমতি শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা ও আবাসন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সরেজমিনে ভবনটি পরিদর্শন করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক,বর্তমান সংসদ সদস্য জননেতা ওয়াদুদ ভূঁইয়া।
এ সময় তার সাথে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে ওয়াদুদ ভূঁইয়া ভবনটির বর্তমান করুণ অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন, "শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কোনো রাজনীতি চলতে পারে না। এই ভবনটি আমার হাতে গড়া। এটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে আবারও শিক্ষার আলোয় ফিরিয়ে আনা হবে।"
তিনি দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ভবনটির অবকাঠামোগত সংস্কার ও পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
তার এই পরিদর্শনে এলাকার অভিভাবক ও সচেতন মহলের মাঝে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
M

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬