সারাদেশ
সিরাজগঞ্জের সলঙ্গায় পলাতক ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীদের দেশজুড়ে বোমা হামলা, অগ্নিসংযোগ, বিশৃঙ্খলা, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিরাজগঞ্জ রোড গোলচত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মোঃ মতিয়ার রহমান সরকার, সিরাজগঞ্জ জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক এবং সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম সরকার, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম আম্বিয়া, হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের সভাপতি মেহেদী হাসান আমজাদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, বোমা হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। তারা আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ভূমিকা পালন করতে হবে এবং সন্ত্রাস ও নৈরাজ্যের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষা করতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। দেশের জনগণের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় যেকোনো অপশক্তির বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
বিক্ষোভ মিছিলে হাটিকুমরুল ইউনিয়ন, ঘুড়কা ইউনিয়ন ও নলকা ইউনিয়নসহ সলঙ্গা থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬