সারাদেশ
বগুড়ার ধুনটে ইজিবাইকে যাত্রী তোলাকে কেন্দ্র করে বিরোধের জেরে আব্দুর রাজ্জাক (৫৫) নামে ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমিতির সভাপতিকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ইজিবাইকচালক মন্টু শেখকে (৫০) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। এ সময় তাঁর কাছ থেকে একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ধুনট শহরের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
আটক মন্টু শেখ ধুনট পৌর এলাকার পূর্ব ভরণশাহী গ্রামের মোবারক আলীর ছেলে। আহত আব্দুর রাজ্জাক একই গ্রামের আব্দুল জোব্বার মণ্ডলের ছেলে। তিনি ধুনট পৌর ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে ধুনট-সোনামুখী সড়কে ইজিবাইক চালকদের চেইন মাস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সড়কে ইজিবাইক চালান মন্টু শেখ। ঘটনার দিন সমিতির নিয়ম অমান্য করে মন্টু যাত্রী তুলছিলেন। এ সময় আব্দুর রাজ্জাক বাধা দিলে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
একপর্যায়ে মন্টু নিজের ইজিবাইকের সিটের নিচ থেকে ধারালো চাপাতি বের করে আব্দুর রাজ্জাককে কোপাতে থাকেন বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা তাঁকে চাপাতিসহ আটক করে থানায় সোপর্দ করেন। আহত আব্দুর রাজ্জাককে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় মঙ্গলবার রাতে আব্দুর রাজ্জাক বাদী হয়ে মন্টু শেখের বিরুদ্ধে ধুনট থানায় মামলা করেন। বুধবার (১১ নভেম্বর) দুপুরে ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ মামলার অভিযোগের সত্যতা পেয়েছে। মামলায় মন্টু শেখকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬