মাদক
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার টেঙ্গুরী এলাকায় ৭৯০ পিস ইয়াবাসহ শফিক (২৫) নামে এক যুবককে আটক করেছেন স্থানীয় লোকজন। পরে তাঁকে উদ্ধার করা ইয়াবাসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, টেঙ্গুরী এলাকায় শফিকের সন্দেহজনক চলাফেরা নজরে এলে স্থানীয় লোকজন তাঁকে আটক করে তল্লাশি চালান। এ সময় তাঁর সঙ্গে থাকা পাঁচটি জিপার প্যাকেট থেকে মোট ৭৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবার মধ্যে একটি প্যাকেটে ১১৫ পিস, দ্বিতীয়টিতে ১৯৫, তৃতীয়টিতে ১৩৫, চতুর্থটিতে ১৮৫ এবং পঞ্চমটিতে ১৬০ পিস ইয়াবা ছিল।
আটক শফিক নেত্রকোণার মদন উপজেলার কদমশ্রী গ্রামের আব্দুল হেকিমের ছেলে।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করা ইয়াবাসহ কেন্দুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬