ক্যাম্পাস
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষিকা নাহিদা নাহিদের ছেলে অপ্রতিম হত্যাকাণ্ডে গভীর শোক , সুষ্ঠু তদন্ত এবং সঠিক বিচারের জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় গণিত ক্লাব । একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।পাশাপাশি শিক্ষার্থীদের সম্মতিক্রমে আগামী রবিবার উক্ত বিভাগটি ক্লাস, পরিক্ষা সহ সকল শ্রেণি কার্যক্রম বর্জনের ঘোষনা দিয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ক্লাবের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ শোক ও বিচারের দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশারাত শাহরিয়ার অপ্রতিম (১৩) এর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গণিত ক্লাব গভীরভাবে শোকাহত। আমরা ম্যাম ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
বিজ্ঞাপ্তিতে আরো জানানো হয়, আমরা অতিদ্রুত এই হত্যা কাণ্ডের সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার দাবি করছি। সেইসাথে কুমিল্লায় ক্রমবর্ধমান আইনশৃঙ্খলা অবনতি, কিশোর গ্যাং এর দৌরাত্ম কমাতে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে জোর দাবি জানাচ্ছি। এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ও কুমিল্লা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে আগামীকাল গণিত বিভাগের সকল শিক্ষার্থী ক্লাস ও পরীক্ষা বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে এবং আগামীকাল সকাল ১০ টায় ক্লাবের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
প্রসঙ্গত,গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় কিশোর অপ্রতিম। নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ প্রশাসন বিভিন্ন স্থানে তার সন্ধানে খোঁজাখুঁজি করেন। প্রায় ২১ ঘণ্টা পর আজ তার মরদেহ উদ্ধার করা হয়।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬