অন্যান্য
বগুড়ার ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও প্রবীণ রাজনীতিবিদ আব্দুল খালেক মন্ডল (৭০) আর নেই। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বিকেল ৪টায় ধুনট পৌরসভার পশ্চিম ভরণশাহী গ্রামে পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।
পশ্চিম ভরণশাহী গ্রামের বাসিন্দা মরহুম আব্দুল খালেক মন্ডল দীর্ঘ রাজনৈতিক জীবনে ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ধুনটের স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা এই নেতা তাঁর অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে এলাকায় একজন সুপরিচিত ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।
তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে ধুনটের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেন।
শোক প্রকাশ করেছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ; বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা; বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন; ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনসুর আহমেদ পাশা; ধুনট পৌর বিএনপির সভাপতি মো. আলিমুদ্দিন হারুন মন্ডল ও সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন চঞ্চল; এবং ধুনট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম. এ. রাশেদসহ আরও অনেকে।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬