অন্যান্য
বিচারকের আসনে ন্যায়বিচারের পাশাপাশি জীবনের বড় একটি সময় ব্যয় করেছেন শিক্ষা বিস্তারের কাজে। সেই শিক্ষানুরাগী, সাবেক জেলা ও দায়রা জজ প্রয়াত তাজ মোহাম্মাদ শেখের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়ার ধুনটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিনি ধুনটের জিএমসি ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা।
রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় কলেজের হলরুমে এ অনুষ্ঠান হয়। কলেজের প্রভাষক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কলেজের সহকারী অধ্যাপক কে.বি.এম সামসুর রহমান, সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান ফিরোজ, আব্দুস ছাত্তার, প্রশান্ত কুমার, মজনু আলম, লুৎফর রহমান, রকিবুল হাসান বিদ্যুৎ ও হাসনা জাহান। এ ছাড়া বক্তব্য দেন প্রভাষক মেহেদী হাসান, হিরন সরকার ও জিয়াউর রহমান এবং কলেজের গভর্নিং বডির সদস্য আসাদুল হাসান, লুৎফর রহমান, শামছুর রহমান ও রাফিউল ইসলাম।
বক্তারা প্রয়াত তাজ মোহাম্মাদ শেখের কর্মময় জীবন, শিক্ষা বিস্তারে তাঁর অবদান ও মানবিক গুণাবলির কথা স্মরণ করেন। সভা শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
১৯৫৩ সালের ১৫ মার্চ ধুনট উপজেলার খাদুলী গ্রামে জন্মগ্রহণ করেন তাজ মোহাম্মদ শেখ। ১৯৭০ সালে পাঙ্গাসী লায়লা মিজান স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং ১৯৭২ সালে সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৬ সালে আইনশাস্ত্রে স্নাতক এবং ১৯৭৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
১৯৭৮ সালে বগুড়া জেলা জজ আদালতে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। ১৯৮৩ সালে বিসিএস (বিচার) ক্যাডারে মুন্সেফ (সহকারী জজ) পদে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ ও অতিরিক্ত জেলা জজসহ বিচার বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন শেষে ২০০৮ সালে অবসরে যান।
২০২২ সালের ৩১ অক্টোবর সকাল ১১টা ৪০ মিনিটে না-ফেরার দেশে পাড়ি জমান এই গুণী মানুষ।
M

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬