অন্যান্যঅন্যান্য

নেত্রকোনা জেলা জিসাসের সম্পাদকের দ্বায়িত্বে আনোয়ার হোসেন সুমন

বাংলাদেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর নেত্রকোনা জেলা শাখার নবগঠিত কমিটিতে সাধারণ সম্পাদক পদে দ্বায়িত্ব পেয়েছেন বারহাট্টা উপজেলার ছালিপুরা গ্রামের মোঃ আনোয়ার হোসেন সুমন। দীর্ঘদিন ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত আনোয়ার হোসেন সুমন নতুন এই দায়িত্ব পাওয়ায় বারহাট্টা উপজেলার নেতাকর্মী ও এসএসসি-৯৮ ব্যাচের বন্ধু মহলের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে গত (৩০ অক্টোবর) তারিখে ঘোষিত ১৭ সদস্যবিশিষ্ট জেলা কমিটির তালিকায় ১৫ নম্বর ক্রমিকে তাঁর নাম সাধারণ সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির তালিকায় তাঁর সাংগঠনিক এলাকা হিসেবে বারহাট্টা উল্লেখ রয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় আনোয়ার হোসেন সুমন বলেন, "আমি এই দায়িত্বকে গৌরবের মনে করি। একা কোনো বড় কাজ করা সম্ভব নয়। 'জিসাস'-কে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে হলে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সংগঠনের প্রবীণদের অভিজ্ঞতা এবং নবীনদের উদ্দীপনা- এই দুয়ের সেতুবন্ধন তৈরি করেই আমরা এগিয়ে যেতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করতে চাই।"

তিনি আরও জানান, নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নেওয়া এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তিনি কাজ করে যেতে চান।

বারহাট্টা উপজেলার ছালিপুরা গ্রামের সন্তান সুমনের জেলা পর্যায়ে এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে স্থানীযয় সর্বস্তরের নেতাকর্মীরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Public Voice

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

নেত্রকোনা জেলা জিসাসের সম্পাদকের দ্বায়িত্বে আনোয়ার হোসেন সুমন

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত