দূর্ঘটনাদূর্ঘটনা

চিলমারীতে ব্রহ্মপুত্র নদে শিশুর মরদেহ উদ্ধার

 চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের  কাঁচকোল দক্ষিণ খামার এলাকায় আজ ১৭/০৯/২০২৬ ইং  বৃহস্পতিবার সকালে

 ব্রহ্মপুত্র নদ থেকে একটি শিশুর লাশ উদ্ধার করা হয় । এলাকাবাসীরা জানান, সকাল ৭ টার দিকে নদের তীর ঘেষে একটি শিশুর দেহ ভেসে যেতে দেখে। পরে তারা শিশুর দেহটি তুলে কিনারের উপরে এনে কেডি ওয়ারী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রাখেন। কেডি ওয়ারী স্কুলের  সহকারী শিক্ষক আলিমুল রাজি রানু বলেন, একটি নিষ্পাপ শিশুর  মরদেহ দেখতে এলাকার শত শত মানুষ ছুটে আসেন। স্থানীয় উৎসাহী তরুণ, যুবকরা শিশুটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। শিশুটি নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ এলাকার জনৈক ব্যক্তির সন্তান বলে জানাগেছে। নদীর তিরবর্তি বসতির শিশুটি গতকাল বুধবার দুপুর  থেকে নিখোজ বলে পারিবারিক সূত্র জানা  য়ায়।  শিশুটির লাশ নিয়ে যেতে পরিবারের লোকজন নৌকা যোগে রওয়ানা করেছেন বলে স্থানীরা জানিয়েছেন। 

Public Voice

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

চিলমারীতে ব্রহ্মপুত্র নদে শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

 চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের  কাঁচকোল দক্ষিণ খামার এলাকায় আজ ১৭/০৯/২০২৬ ইং  বৃহস্পতিবার সকালে

 ব্রহ্মপুত্র নদ থেকে একটি শিশুর লাশ উদ্ধার করা হয় । এলাকাবাসীরা জানান, সকাল ৭ টার দিকে নদের তীর ঘেষে একটি শিশুর দেহ ভেসে যেতে দেখে। পরে তারা শিশুর দেহটি তুলে কিনারের উপরে এনে কেডি ওয়ারী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রাখেন। কেডি ওয়ারী স্কুলের  সহকারী শিক্ষক আলিমুল রাজি রানু বলেন, একটি নিষ্পাপ শিশুর  মরদেহ দেখতে এলাকার শত শত মানুষ ছুটে আসেন। স্থানীয় উৎসাহী তরুণ, যুবকরা শিশুটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। শিশুটি নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ এলাকার জনৈক ব্যক্তির সন্তান বলে জানাগেছে। নদীর তিরবর্তি বসতির শিশুটি গতকাল বুধবার দুপুর  থেকে নিখোজ বলে পারিবারিক সূত্র জানা  য়ায়।  শিশুটির লাশ নিয়ে যেতে পরিবারের লোকজন নৌকা যোগে রওয়ানা করেছেন বলে স্থানীরা জানিয়েছেন। 

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত