অন্যান্য
বগুড়ার ধুনটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে চিকাশি ইউনিয়ন যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার চিকাশি ইউনিয়নের সুলতানহাটা মফিজমোড় এলাকায় দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
চিকাশি ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চিকাশি ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জুয়েল।
ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এম.এ হিরো ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন চিকাশি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি রুবেল সরকার, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, ইউনিয়ন যুবদল নেতা আনিসুর রহমান, রাঙা, ইমরান ইসলাম, শামীম হোসেন, মহসিন আলী, আলমগীর হোসেন, লোকমান হোসেন, শাহীন হোসেন, রাশেদ মাহমুদ ও আবিদুর রহমান।
সভায় বক্তারা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে বিভিন্ন দিক ও কর্মসূচি বাস্তবায়নে পূর্বপরিকল্পনা গ্রহণ এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬