অন্যান্যঅন্যান্য

ধুনটে নিরাপদ সড়ক চাই সংগঠনের জনসচেতনতামূলক সভা

ধুনট সপ্রাবিকে দেওয়াল ঘড়ি তুলে দিচ্ছেন প্রধান অতিথি আরিফ উল্লাহ নিজামী

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বগুড়ার ধুনটে জনসচেতনতামূলক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ধুনট সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

বগুড়া জেলা নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী।

বগুড়া জেলা নিরাপদ সড়ক চাই সংগঠনের সহসাধারণ সম্পাদক কারিমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মীর আল মুনসুর শোয়াইব, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াৎ হোসেন, শিক্ষানুরাগী অপূর্ণ রুবেল এবং ধুনট সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা নিরাপদ সড়ক চাই সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইমরান তালুকদার নিপু, সদস্য রাসেল মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

আলোচনা সভায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি, সড়কে দায়িত্বশীল আচরণ এবং সম্মিলিতভাবে সড়ক দুর্ঘটনা প্রতিরোধের গুরুত্ব তুলে ধরা হয়।

Public Voice

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ধুনটে নিরাপদ সড়ক চাই সংগঠনের জনসচেতনতামূলক সভা

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বগুড়ার ধুনটে জনসচেতনতামূলক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ধুনট সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

বগুড়া জেলা নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী।

বগুড়া জেলা নিরাপদ সড়ক চাই সংগঠনের সহসাধারণ সম্পাদক কারিমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মীর আল মুনসুর শোয়াইব, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াৎ হোসেন, শিক্ষানুরাগী অপূর্ণ রুবেল এবং ধুনট সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা নিরাপদ সড়ক চাই সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইমরান তালুকদার নিপু, সদস্য রাসেল মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

আলোচনা সভায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি, সড়কে দায়িত্বশীল আচরণ এবং সম্মিলিতভাবে সড়ক দুর্ঘটনা প্রতিরোধের গুরুত্ব তুলে ধরা হয়।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত