কর্পোরেট
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের স্বায়ত্তশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), জেলা অফিস লক্ষ্মীপুরের উদ্যোগে আরইএলআই প্রকল্পের ফেইজ আউট বিষয়ক একটি গুরুত্বপূর্ণ কর্মশালা ২৩ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে সোনার বাংলা চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিলো- প্রকল্পের সমাপনী পর্যায়ে কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা।
উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন এসডিএফ লক্ষ্মীপুর জেলার সম্মানিত জেলা ব্যবস্থাপক আহসানুল আলম খন্দকার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএফ কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক পরিচালক মাহফুজুল ইসলাম মোঃ জুলফিকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— আঞ্চলিক ব্যবস্থাপক- রিয়াজ হাসান, কাজী মাসুদুর রহমান এবং মোঃ বজলুর রহমান ভুঞা।
কর্মশালায় এসডিএফ-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সক্রিয় ও আশাব্যঞ্জক অংশগ্রহণ ছিলো।
অংশগ্রহণকারী হিসেবে যারা উপস্থিত ছিলেন, তারা হলেন— জেলা কর্মকর্তাবৃন্দ, ক্লাস্টার কর্মকর্তাবৃন্দ, ক্লাস্টার ফ্যাসিলিটেটরবৃন্দ এবং আরইএলআই জেলা কমিউনিটি সোসাইটির প্রতিনিধিবৃন্দ।
ফেইজ আউট বিষয়ক এই কর্মশালায় প্রকল্পের অবশিষ্ট সময়ের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়—অবশিষ্ট সময়ের জন্য একটি বাস্তবসম্মত ও কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়ন, গ্রাম সংগঠনগুলোর কার্যক্রম সুষ্ঠুভাবে হস্তান্তরের কৌশল নির্ধারণ, স্থানীয় নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি এবং স্বনির্ভরতা নিশ্চিতকরণ এবং প্রকল্পের অর্জিত সফলতা টেকসই করার উপায়।
অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন, যা ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উক্ত কর্মশালা আরইএলআই প্রকল্পের সফল ফেইজ আউট নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণ এবং গঠনমূলক আলোচনা প্রকল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করা যায়।
এসডিএফ লক্ষ্মীপুর জেলার এই উদ্যোগ ভবিষ্যতে প্রকল্প ব্যবস্থাপনায় একটি কার্যকর দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬