ঢাকা
খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে যুবসমাজই সবচেয়ে বড় শক্তি। তরুণ প্রজন্মকে দক্ষ, যোগ্য এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। সরকারের পক্ষ থেকে বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার ঘিওর উপজেলার জোকা এলাকায় জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত এক র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সিভিল সার্জন ড. আইভী ফেরদৌস, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শহীদুল ইসলাম এবং প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬