বরিশাল
বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে বেশ কিছু ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সকাল আটটার দিকে টরকী পানভাণ্ডার ও কবির ঘরামীর বাড়ির মধ্যবর্তী স্থানে স্থানীয়রা বস্তুগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি রশি দিয়ে ঘিরে রাখে। নিরাপত্তার স্বার্থে সেখানে উপজেলা প্রশাসন, এসবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও অবস্থান করছেন। ওসি আরও জানান, উদ্ধারকৃত বস্তুগুলো নিষ্ক্রিয় করার জন্য বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল পাঁচটা নাগাদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল নিয়ন্ত্রণে রেখেছিলেন।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬