রাজনীতিরাজনীতি

রাষ্ট্রের সর্বস্তরে ইসলামী শরীয়াহ বাস্তবায়ন অপরিহার্য: মুফতি ফয়জুল করীম

রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত ‘দাওয়তি মাস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে দলের সিনিয়র নায়েবে আমির এ আহ্বান জানান।

Publicvoice24
Publicvoice24
|
শেয়ার করুন
অ+ অ-

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে মাসব্যাপী ‘দাওয়তি মাস’ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফয়জুল করীম বলেন, দেশে প্রকৃত ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিতে রাষ্ট্রের প্রতিটি স্তরে ইসলামী শরীয়াহর আদর্শ প্রয়োগ করা এখন সময়ের দাবি। প্রচলিত রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থায় জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটায় তিনি ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনের সর্বক্ষেত্রে ইসলামের আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, দেশ ও মানবতার কল্যাণে এবং একটি আদর্শ কল্যাণরাষ্ট্র গড়ার লক্ষ্য নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণজাগরণ সৃষ্টি করতে হবে।

দাওয়তি মাসকে কেবলমাত্র আনুষ্ঠানিক কোনো কর্মসূচি নয় উল্লেখ করে মুফতি ফয়জুল করীম বলেন, এটি মানুষের কাছে ইসলামের সঠিক বার্তা পৌঁছে দেওয়া, নৈতিকতার চর্চা এবং মানবিক মূল্যবোধ পুনরুদ্ধারের একটি বড় উদ্যোগ। তিনি সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ব্যক্তিগত যোগাযোগ ও গণসংযোগের মাধ্যমে ইসলামের দাওয়াত প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে শতাধিক ব্যক্তি আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন, যাদের তিনি স্বাগত জানান এবং দলের লক্ষ্য অর্জনে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। এ সময় তিনি প্রতিটি দায়িত্বশীল ও কর্মীকে ব্যক্তিগত যোগাযোগ, গণসংযোগ এবং সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে দাওয়াতি কার্যক্রম সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আব্দুল আউয়াল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দলের সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম ও কে এম আতিকুর রহমান। এছাড়া কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম এবং ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কে এম শরীয়াতুল্লাহসহ অন্যান্য কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে আব্দুল আউয়াল মজুমদার কর্মসূচি সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটি ওয়ার্ড ও থানার দায়িত্বশীলদের মাঠপর্যায়ে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশনা দেন। অন্যান্য বক্তারাও রাজধানীর প্রতিটি পাড়া-মহল্লায় ইসলামের দাওয়াত পৌঁছানোর ওপর জোর দেন এবং এই মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়নে সর্বস্তরের কর্মীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

Public Voice

রোববার, ০১ নভেম্বর ২০২৬

রাষ্ট্রের সর্বস্তরে ইসলামী শরীয়াহ বাস্তবায়ন অপরিহার্য: মুফতি ফয়জুল করীম

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত