অন্যান্য অন্যান্য

আখাউড়ায় দস্যুতা মামলায় লুণ্ঠিত সিএনজি উদ্ধার, গ্রেফতার ৩

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের অভিযানে দস্যুতা মামলার লুণ্ঠিত একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার বিবরণে জানা যায়, গত ২১ মার্চ সন্ধ্যা ৬টার দিকে বিজয়নগর উপজেলার চান্দুরা সিএনজি স্ট্যান্ডে যাত্রীবাহী সিএনজি চালক প্রান্তুস দাস অপেক্ষা করছিলেন। এ সময় মো. ইয়াছিন নামে এক ব্যক্তি আখাউড়া চেকপোস্টে যাওয়ার কথা বলে ৮০০ টাকায় ভাড়া ঠিক করেন।

পরে হীরাপুর এলাকার ফকির মোড়া বিজিবি ক্যাম্পের উত্তর পাশে পৌঁছালে রাত সাড়ে ৭টার দিকে ইয়াছিন প্রাকৃতিক কাজের কথা বলে গাড়ি থামাতে বলেন। গাড়ি থামানো মাত্র তিনি কোমর থেকে ধারালো ছুরি বের করে চালককে ভয়ভীতি দেখিয়ে সিএনজিটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।

ঘটনার পর সিএনজির মালিক কেশব দাস বিষয়টি জানার পর আখাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ প্রেক্ষিতে ২৩ মার্চ দণ্ডবিধির ৩৯২ ধারায় একটি মামলা রুজু করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুমন কান্তি দে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর এলাকা থেকে লুণ্ঠিত সিএনজি উদ্ধার করেন এবং ইয়াছিন (২৮), সুমন চিশতি (৪৩) ও মামুন মিয়া (২০)-কে গ্রেফতার করেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Public Voice

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

আখাউড়ায় দস্যুতা মামলায় লুণ্ঠিত সিএনজি উদ্ধার, গ্রেফতার ৩

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের অভিযানে দস্যুতা মামলার লুণ্ঠিত একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার বিবরণে জানা যায়, গত ২১ মার্চ সন্ধ্যা ৬টার দিকে বিজয়নগর উপজেলার চান্দুরা সিএনজি স্ট্যান্ডে যাত্রীবাহী সিএনজি চালক প্রান্তুস দাস অপেক্ষা করছিলেন। এ সময় মো. ইয়াছিন নামে এক ব্যক্তি আখাউড়া চেকপোস্টে যাওয়ার কথা বলে ৮০০ টাকায় ভাড়া ঠিক করেন।

পরে হীরাপুর এলাকার ফকির মোড়া বিজিবি ক্যাম্পের উত্তর পাশে পৌঁছালে রাত সাড়ে ৭টার দিকে ইয়াছিন প্রাকৃতিক কাজের কথা বলে গাড়ি থামাতে বলেন। গাড়ি থামানো মাত্র তিনি কোমর থেকে ধারালো ছুরি বের করে চালককে ভয়ভীতি দেখিয়ে সিএনজিটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।

ঘটনার পর সিএনজির মালিক কেশব দাস বিষয়টি জানার পর আখাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ প্রেক্ষিতে ২৩ মার্চ দণ্ডবিধির ৩৯২ ধারায় একটি মামলা রুজু করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুমন কান্তি দে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর এলাকা থেকে লুণ্ঠিত সিএনজি উদ্ধার করেন এবং ইয়াছিন (২৮), সুমন চিশতি (৪৩) ও মামুন মিয়া (২০)-কে গ্রেফতার করেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত