কুড়িগ্রামের উলিপুরে নাশকতা পরিকল্পনার অভিযোগে ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামকে গ্ৰেফতার করেছে থানা পুলিশ।
গ্ৰেফতারকৃত রফিকুল ইসলাম ধামশ্রেনী ইউনিয়নের বিষ্ণু বল্লব সোবহান এলাকার বাসিন্দা ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ধামশ্রেনী ইউনিয়ন শাখার সাবেক সহ-সভাপতি।রহমান বৃহস্পতিবার ২৫শে জুন দুপুরে ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। থানা সূত্রে জানা যায়, গত ০৭ই জুন ধামশ্রেনী ইউনিয়নের রানীগঞ্জ চৌমুহনী অনন্তপুর সড়কের টেংরা কুঁড়া ব্রিজের উপর রফিকুল ইসলাম সহ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, কৃষক লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে বাঁশের লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জনগনের মনে আতঙ্ক, ভীতি সৃষ্টি করে। সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা ও সন্ত্রাসী কার্যক্রম করেন। এছাড়া ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে এনে পুনরায় ক্ষমতায় বসানো এবং বর্তমান সরকারের পদত্যাগের দাবি সহ সংগঠন নিষিদ্ধের আদেশ বাতিলের লক্ষ্যে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেন।এ ঘটনায় উলিপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলায় রফিকুল ইসলাম পলাতক আসামি হিসেবে অভিযুক্ত ছিলেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তাঁকে গ্রেফতার করা হয়। উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক গ্ৰেফতারের বিষয়টি নিশ্চিত করে এবং তাকে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন।






এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।