শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
অন্যান্য

চিলমারীতে সাবরেজিস্টার অফিস কর্মকর্তা-কমর্চারী শুন্য সপ্তাহের প্রথম কর্ম দিবস

সরকারী কর্মকর্তা,কর্মচারী হয়েও চিলমারী উপজেলা সাবরেজিস্টার অফিসে সপ্তাহের প্রথম কর্ম দিবস রবিবারে  কেউ উপস্থিত না থাকায় অফিস  কর্মকর্তা-কমর্চারী শুন্য ছিল।  সরেজমিন রবিবার ২ টা ৪৫ মিনিটে চিলমারী উপজেলা সাব- রেজিষ্টার অফিসে গিয়ে দেখা গেছে,  সাবরেজিস্টার অফিসার সহ অফিস সহকারী, তিন মহড়া ও টিসি মহড়া কেউ নেই। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাক্তি জানান, অফিস খোলা থাকলেও সকাল থেকে কেউ অফিসে আসেননি। তবে অফিস কক্ষ প্রতি দিনের ন্যায় দায়িত্বশীল কর্মচারী খুলেেছেন বলে জানাগেছে। সাবরেজিস্টার অফিসার সবুজ মিয়া তিনি কুড়িগ্রাম সদর উপজেলার দায়িত্বে থাকলেও অপর দুই উপজেলা  চিলামারী ও রৌমারীর  অতিরিক্ত দায়িত্ব পালন করে থাকেন। সপ্তাহের ২ দিন রবিবার, সোমবার কুড়িগ্রাম সদর উপজেলা, সোমবার,মঙ্গলবার রৌমারী উপজেলা ও বৃহস্পতিবার চিলমারী উপজেলার দায়িত্ব পালন করেন। 

এই সুযোগকে কাজে লাগিয়ে চিলমারী সাব- রেজিষ্ট্রার অফিসের প্রধান অফিস-সহকারী নির্মল বর্ম্মন ,টিসি মহড়া জাহেদুল, মহড়া আজিজুর ও এনামুল তাদের দায়িত্ব পালনে গড়িমসি করে সপ্তাহের  বিভিন্ন দিনে প্রায়ঃশই অনুপস্থিত থাকেন বলে অবিযোগ পাওয়া যায়। ফলে জমি দলীল করার কাজ, দলীলের নকল উত্তোলন সহ অন্যান্য কাজ সমূহ সম্পন্ন করতে সপ্তাহের বাকী দিন গুলোতে জনগন নানান ভোগান্তির সম্মুখীন হন। এভাবে দিনের পর দিন, মাসের পর মাস চিলমারীর মানুষেরা জমি ক্রয়- বিক্রয়ে নিরবে নিভৃতে যন্ত্রনা সহ্য করে চলেছেন। এ ব্যাপারে স্থানীয় সচেতন ব্যক্তি মজিবর রহমান ৩ টা ৩ মিনিটে তার গ্রামীণ ০১৭২১৭০০৬৬০ নম্বর থেকে চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করে কোন প্রতিকার পাননি বলে হতাশ হয়েছেন। 

এ সব অনিয়মের ভোগান্তি কমাতে ও জমি সংক্রান্ত সহজ সেবা গ্রহন নিশ্চিত করার জন্য সচেতন মহল ও এলাকাবাসী উর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত  হস্তক্ষেপ  কামনা করেছেন।

অন্যান্য থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।