শিরোনাম
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে এমপি, ঈশ্বরগঞ্জ থানায় পিকআপ বেরোবিতে শুরু হলো ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের যাত্রা সুন্দরগঞ্জে জামাই শশুর বাড়িতে এসে অবরুদ্ধ: রফাদফায় বিএনপি নেতাদের পকেটে ঢুকলো পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে পিস্তল গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার নেপিয়ার ঘাস চাষে বদলে যাচ্ছে ধুনটের কৃষি অর্থনীতি ময়মনসিংহে একই পরিবারের চারজনসহ মোট সাতজন সিএনজি বাস মুখোমুখিতে নিহত হাসিনাকে ফেরাতে ৭ বেরোবি শিক্ষকের তৎপরতা, ২ মাসেও নেই তদন্তের অগ্রগতি জাতীয়করণকৃত কলেজে অধ্যক্ষের যোগদান নিয়ে প্রশ্ন, পূর্বধলার ঘটনায় তীব্র নিন্দা নোবিপ্রবির টিএইচএম বিভাগের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিনু ফাতেমা
অন্যান্য

প্রবাস জীবন ফেলে কৃষিতে সফল আনসার মিয়া শ্রেষ্ঠ কৃষকের সংবর্ধনা

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের ১ যুগ পূর্তিতে (১২ বছর) এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে কৃষি খাতে বিশেষ অবদানের জন্য ‘শ্রেষ্ঠ কৃষক’ হিসেবে সংবর্ধনা দেওয়া হয়েছে বিশিষ্ট কৃষি উদ্যোক্তা আনসার মিয়াকে।

বুধবার (১২ই আগস্ট) শহরের এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এই বর্ষপূর্তি ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।

সংবর্ধিত কৃষক আনসার মিয়া মৌলভীবাজার সদর ৪ নং আপার কাগাবলা ইউনিয়নের আগিউন গ্রামের বাসিন্দা। একসময় পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে তিনি প্রবাসে পাড়ি জমিয়েছিলেন।

তবে প্রবাস জীবনের প্রতিকূলতা ও আশানুরূপ সুযোগ-সুবিধা না পাওয়ায় তিনি দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন।দেশে ফিরে হতাশ না হয়ে নিজের মাত্র ১২ শতক জমিকে সম্বল করে শুরু করেন সমন্বিত কৃষি খামার। অদম্য পরিশ্রম, ধৈর্য এবং আত্মবিশ্বাসের ওপর ভর করে মাত্র ২ বছরে ভাগ্যে বদলে তার জীবনের সৎ একনিষ্ঠ পরিশ্রমেই আজ দিন পাল্টে গেছে।

বর্তমানে তার খামারে বিভিন্ন প্রকার শাকসবজির পাশাপাশি রয়েছে গরু-ছাগল এবং হাঁস-মুরগি। প্রবাসের অনিশ্চয়তা জয় করে বর্তমানে তার জীবনযাত্রায় একজন সফল ও স্বাবলম্বী কৃষি উদ্যোক্তা হিসেবে পরিচিত এলাকাজুড়ে।

অন্যান্য থেকে আরও পড়ুন
কমেন্ট

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।