রাজনীতি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বুড়িচং উপজেলা শাখার ভারেল্লা উত্তর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উদ্যোগে স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত বুড়িচং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট সাইফুল আলম। তিনি তার বক্তব্যে বলেন, "জামায়াতে ইসলামী সবসময় আর্তমানবতার সেবায় কাজ করে। সমাজের সামর্থ্যবানদের উচিত এই খুশির দিনে দরিদ্র প্রতিবেশীদের পাশে দাঁড়ানো।"
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আব্দুল আউয়াল। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আমীর মাওলানা আবু ইউসুফ এবং ইউনিয়ন সেক্রেটারী প্রভাষক শরীফ আব্দুল্লাহ।
বিশিষ্ট ব্যাংকার রাশেদুল ইসলাম-এর সভাপতিত্বে এবং মাওলানা দেলাওয়ার হোসাইন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই বিতরণ কর্মসূচিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গ্রামের ৫০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।
উপস্থিত সুধীবৃন্দ জামায়াতে ইসলামীর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরণের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬