রাজনীতি
গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি, আলোচনা সভা, মাছ অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রথমে পৌরসভার পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুর রহমান, শান্তিরাম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার, ছাপড়হাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর মন্ডল, উপজেলা তাঁতীদলের সদস্য সচিব ফিরোজ কবিরসহ প্রমুখ।
আলোচনা সভা শেষে সুন্দরগঞ্জ ডি.ডব্লিউ কলেজ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়, এবং পরে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।
M

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬