রাজনীতি
খাগড়াছড়ি, রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত, পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রামগড় উপজেলা ও পৌর বিএনপি'র উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার সকাল ৬টায় রামগড় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন। এসময় উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সকালে পতাকা উত্তোলন শেষে ৩টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পী কমিউনিটি সেন্টারে গিয়ে র্যালি পরবর্তী আলোচনা সভায় মিলিত হয়।
উক্ত র্যালি ও আলোচনা সভায় রামগড় উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভূঁইয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি বাহারি উদ্দিন এবং ইলিয়াস হোসেন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
রামগড় উপজেলা বিএনপি কার্যালয় ও শিল্পী কমিউনিটি সেন্টার, রামগড়
M

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬