সাহিত্যসাহিত্য

অভিযোগ পর্যালোচনার পর কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদানের সিদ্ধান্ত বহাল

মোঃ হুমায়ন কবির
মোঃ হুমায়ন কবির প্রতিনিধি
|
শেয়ার করুন
অ+ অ-
অভিযোগ পর্যালোচনার পর কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদানের সিদ্ধান্ত বহাল
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

নানা আলোচনা–সমালোচনার পর অবশেষে কবি মোহন রায়হানকে ২০২৬ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদানের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। আগামী ২ মার্চ, সোমবার সকাল ১১টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কবি মোহন রায়হানকে পুরস্কার প্রদানের ঘোষণা দেওয়ার পর বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু বিরূপ সমালোচনা ও অভিযোগ উত্থাপিত হয়। বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে পুরস্কার প্রদান স্থগিত রাখা হয় এবং অভিযোগসমূহ পর্যালোচনার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ লক্ষ্যে গত ২৭ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট অভিযোগসমূহ বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয় এবং প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে অভিযোগের যথার্থতা না পাওয়ায় পুরস্কার প্রদানের সিদ্ধান্ত বহাল রাখা হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে কবি মোহন রায়হানকে ২০২৬ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদানের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সাহিত্য অঙ্গনে এ সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, অভিযোগের স্বচ্ছ ও প্রাতিষ্ঠানিক পর্যালোচনার মধ্য দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হওয়ায় বিষয়টি একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। এখন অপেক্ষা আনুষ্ঠানিক পুরস্কার প্রদান অনুষ্ঠানের, যেখানে সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিকর্মীদের উপস্থিতিতে সম্মানিত হবেন কবি মোহন 

Public Voice

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


অভিযোগ পর্যালোচনার পর কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদানের সিদ্ধান্ত বহাল

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নানা আলোচনা–সমালোচনার পর অবশেষে কবি মোহন রায়হানকে ২০২৬ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদানের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। আগামী ২ মার্চ, সোমবার সকাল ১১টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কবি মোহন রায়হানকে পুরস্কার প্রদানের ঘোষণা দেওয়ার পর বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু বিরূপ সমালোচনা ও অভিযোগ উত্থাপিত হয়। বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে পুরস্কার প্রদান স্থগিত রাখা হয় এবং অভিযোগসমূহ পর্যালোচনার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ লক্ষ্যে গত ২৭ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট অভিযোগসমূহ বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয় এবং প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে অভিযোগের যথার্থতা না পাওয়ায় পুরস্কার প্রদানের সিদ্ধান্ত বহাল রাখা হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে কবি মোহন রায়হানকে ২০২৬ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদানের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সাহিত্য অঙ্গনে এ সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, অভিযোগের স্বচ্ছ ও প্রাতিষ্ঠানিক পর্যালোচনার মধ্য দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হওয়ায় বিষয়টি একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। এখন অপেক্ষা আনুষ্ঠানিক পুরস্কার প্রদান অনুষ্ঠানের, যেখানে সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিকর্মীদের উপস্থিতিতে সম্মানিত হবেন কবি মোহন 


Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত