আর্কাইভআর্কাইভ

বুড়িচংয়ে নিজ বাড়িতে গুদাম দেখিয়ে সারের ডিলারশিপ পেলেন যুবলীগ নেতা

কুমিল্লার বুড়িচংয়ে যুবলীগ নেতা নজরুল ইসলাম নিজ বাড়িতে সারের গুদাম দেখিয়ে ডিলারশিপ পাওয়ায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিতর্কিত এই বরাদ্দ বাতিল করে দলের ত্যাগী নেতাদের ডিলারশিপ দেওয়ার দাবি উঠেছে।

AutoHix
AutoHix
|
শেয়ার করুন
অ+ অ-

কুমিল্লার বুড়িচং উপজেলায় নিজ বাড়িতে সারের গুদাম দেখিয়ে যুবলীগ নেতা নজরুল ইসলাম ডিলারশিপ পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর বিএনপির ত্যাগী ও তৃণমূল নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করেও ডিলারশিপ না পাওয়ার কথা উল্লেখ করে যুবলীগ নেতার ডিলারশিপ পাওয়ার খবরে তারা চরম বিস্ময় প্রকাশ করেন। তৃণমূল বিএনপির দাবি, অবিলম্বে নজরুল ইসলামের ডিলারশিপ বাতিল করে আবেদনকারী ত্যাগী বিএনপি নেতাদের নামে তা বরাদ্দ দেওয়া হোক। তৃণমূলের বিএনপির নেতাকর্মীরা বলছেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করে আমরা ডিলার পাইনি।

স্থানীয় অধিবাসীরা জানান, সারের ডিলারশিপ পাওয়া নজরুল ইসলাম যে গুদামের ঠিকানা দিয়েছেন তা একটি প্রত্যন্ত এলাকায় অবস্থিত, যেখানে যানবাহন চলাচল অত্যন্ত কঠিন। ডিলারশিপ অনুমোদনের পরপরই তিনি গুদামটি সম্প্রসারণের কাজ শুরু করেন। এমন দুর্গম এলাকার গুদাম কীভাবে পরিদর্শন ও অনুমোদন পেল, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শরিফুল ইসলাম জানান, ডিলারশিপ পাওয়া ব্যক্তি যুবলীগের রাজনীতির সাথে জড়িত এবং সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য হাসেম খানের সাথে তাঁর ছবি রয়েছে।

ডিলারশিপ বরাদ্দ সংক্রান্ত এই বিতর্কের মধ্যে বুড়িচং উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার জানিয়েছেন, কৃষি মন্ত্রণালয় থেকে তাদের নির্দেশ দেওয়া হয়েছে এবং সারের ডিলারশিপ দেওয়ার বিষয়টি বর্তমানে স্থগিত রাখা হয়েছে।

Public Voice

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬


বুড়িচংয়ে নিজ বাড়িতে গুদাম দেখিয়ে সারের ডিলারশিপ পেলেন যুবলীগ নেতা

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

কুমিল্লার বুড়িচং উপজেলায় নিজ বাড়িতে সারের গুদাম দেখিয়ে যুবলীগ নেতা নজরুল ইসলাম ডিলারশিপ পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর বিএনপির ত্যাগী ও তৃণমূল নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করেও ডিলারশিপ না পাওয়ার কথা উল্লেখ করে যুবলীগ নেতার ডিলারশিপ পাওয়ার খবরে তারা চরম বিস্ময় প্রকাশ করেন। তৃণমূল বিএনপির দাবি, অবিলম্বে নজরুল ইসলামের ডিলারশিপ বাতিল করে আবেদনকারী ত্যাগী বিএনপি নেতাদের নামে তা বরাদ্দ দেওয়া হোক। তৃণমূলের বিএনপির নেতাকর্মীরা বলছেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করে আমরা ডিলার পাইনি।

স্থানীয় অধিবাসীরা জানান, সারের ডিলারশিপ পাওয়া নজরুল ইসলাম যে গুদামের ঠিকানা দিয়েছেন তা একটি প্রত্যন্ত এলাকায় অবস্থিত, যেখানে যানবাহন চলাচল অত্যন্ত কঠিন। ডিলারশিপ অনুমোদনের পরপরই তিনি গুদামটি সম্প্রসারণের কাজ শুরু করেন। এমন দুর্গম এলাকার গুদাম কীভাবে পরিদর্শন ও অনুমোদন পেল, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শরিফুল ইসলাম জানান, ডিলারশিপ পাওয়া ব্যক্তি যুবলীগের রাজনীতির সাথে জড়িত এবং সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য হাসেম খানের সাথে তাঁর ছবি রয়েছে।

ডিলারশিপ বরাদ্দ সংক্রান্ত এই বিতর্কের মধ্যে বুড়িচং উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার জানিয়েছেন, কৃষি মন্ত্রণালয় থেকে তাদের নির্দেশ দেওয়া হয়েছে এবং সারের ডিলারশিপ দেওয়ার বিষয়টি বর্তমানে স্থগিত রাখা হয়েছে।


Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত