মাদক
কুড়িগ্রামের উলিপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মোঃ নয়ন মিয়া (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ এলাকায় তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশের তথ্যমতে, গ্রেফতার হওয়া নয়ন মিয়ার বিরুদ্ধে মাদক-সংক্রান্ত ২৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এর আগেও উলিপুর থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও অন্যান্য থানা পুলিশের হাতে তিনি একাধিকবার মাদকসহ গ্রেফতার হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত আলী সরকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
M

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬