রাজনীতি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। এই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষের মুখে আলোচনায় উঠে আসছেন কুসুমপুর গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট আলেম ও সমাজসেবক মাওলানা মো: দেলোয়ার হোসাইন।
এলাকার সাধারণ ভোটারদের মতে, গতানুগতিক রাজনীতির ঊর্ধ্বে থেকে একজন প্রকৃত জনদরদী নেতা এখন সময়ের দাবি। মাওলানা মো: দেলোয়ার হোসাইন ব্যক্তিগত লোভ-লালসার ঊর্ধ্বে থেকে দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়িয়েছেন। তাঁর সততা এবং আমানতদারিকে পুঁজি করে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখছেন ইউনিয়নবাসী।
স্থানীয় সচেতন মহলের মতে, একটি ইউনিয়নকে আদর্শ হিসেবে গড়ে তুলতে প্রয়োজন পরিশ্রমী, সৎ এবং আল্লাহভীরু নেতৃত্ব। মাও. দেলোয়ার হোসাইন সেই যোগ্যতার মাপকাঠিতে অনেকটাই এগিয়ে। কুসুমপুর গ্রামের এই বাসিন্দা ইতিমধ্যে ইউনিয়নজুড়ে তাঁর ক্লিন ইমেজ এবং ইনসাফ কায়েমের দৃঢ় সংকল্পের জন্য নজর কেড়েছেন।
নির্বাচনী প্রস্তুতি বিষয়ে মাওলানা দেলোয়ার হোসাইন জানান:
"আমার লক্ষ্য পদ বা ক্ষমতা নয়, বরং মানুষের সেবা করা। একটি বৈষম্যহীন ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে আমি ভারেল্লা উত্তর ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।"
সাধারণ ভোটাররা মনে করছেন, যোগ্য মানুষকে জয়ী করাই হবে এই নির্বাচনের মূল লক্ষ্য। মাদক ও সন্ত্রাসমুক্ত এবং দুর্নীতিহীন ইউনিয়ন গড়তে মাও. মো: দেলোয়ার হোসাইনের মতো নেতৃত্ব এই মূহুর্তে বড় প্রয়োজন।

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬