নির্বাচন
কক্সবাজার- ২ (মহেশখালী কুতুবদিয়া) আসনের বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদকে বিজয়ী করার লক্ষ্যে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের বিএনপির দুর্গ মোহাম্মদ শাহ ঘোনা ৭নং ওয়ার্ডে উঠান বৈঠক ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মহিলা সমাবেশ নারীদের স্রোতে কোথাও তীল ধারণের ঠাই ছিলনা।
সোমবার ( ৯ ফেব্রুয়ারী) উপজেলার কালারমারছড়া মোহাম্মদ শাহ ঘোনা খউস্বর পাড়া শহীদ তানভীর ছিদ্দিকীর বীর নিবাস প্রাঙ্গনে বিকালে উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হয়।
সাবেক ছাত্র নেতা ও তরুণ সমাজ সেবক সাংবাদিক হোবাইব সজীবের সভাপতিত্বে স্মরনকালের এ বিশাল উঠান বৈঠকের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহেদুল করিম নাহিদ।
প্রধান মেহমান হিসেবে আরও বক্তব্য রাখেন, ধানের শীষের মনোনীত প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদের সহধর্মীনি, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন যুবদল নেতা ও কালারমারছড়া বাজার বনিক সমবায় সমিতি সভাপতি জিয়ার রহমান মাতাব্বর, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও শহীদ তানভীর ছিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মিজানুর রহমান মাতাব্বর, বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের সভাপতি জাহানারা জাহাঙ্গীর, কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সালাহ উদ্দিন নুরী পিয়ারু, কালারমারছড়া ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম কালাবদা ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, কালারমারছড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসাইন ছিদ্দিকী, বিএনপি নেতা জসিম উদ্দিন, জাফর আলম, মাহবুব আলম প্রমূখ।
এসময় অনুষ্ঠানের সভাপতি কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হোবাইব সজীব নারীদের সরব উপস্থিতি দেখে সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার পরামর্শ দেন। এবং তিনি কালারমারছড়া একটি শান্তিপূর্ণ মডেল ইউনিয়ন রূপান্তর করা হবে বলে নারী ভোটারদের টানেন।
কালারমারছড়া ইউনিয়ন যুবদলের নেতা সরওয়ার আজম মাতাব্বরের পরিচালনায় আয়োজিত এ উঠান বৈঠক ও পথসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও তরুণ, নবীন-প্রবীন, নারী-পুরুষসহ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। এসময় স্থানীয় জনগণের নানা সমস্যা সমাধান ও এলাকার সার্বিক উন্নয়ন বাস্তবায়নের আশ্বাস দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন বিএনপির নেতৃবৃন্দরা।
বৈঠকে তারেক রহমান ঘোষিত কৃষক ও ফ্যামিলি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য সরকারি ব্যবস্থাপনায় বেতন-ভাতার ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে প্রতিশ্রুতি দেন। ###

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬