নির্বাচন
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২৬ উপলক্ষে উলিপুর উপজেলা বিএনপির চেয়ারম্যান প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে দুই যুগ্ম আহ্বায়কের পৃথক ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভিন্নধর্মী এই বক্তব্যের কারণে তৃণমূল বিএনপির নেতাকর্মীদের মধ্যেও বিভ্রান্তি দেখা দিয়েছে বলে জানা গেছে।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবেদ আলী সরদার তার ফেসবুক পোস্টে উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়নের ‘বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের’ শুভেচ্ছা জানান। পোস্টটি প্রকাশের পর অনেকেই এটিকে দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ার ইঙ্গিত হিসেবে ধরে নেন।
অন্যদিকে, উপজেলা বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক এরশাদুল হাবিব নয়ন পৃথক এক পোস্টে দাবি করেন, চেয়ারম্যান প্রার্থী মনোনয়নের বিষয়ে এখনো উপজেলা বিএনপির কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। তিনি জানান, আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) সংগ্রহ করা হয়েছে মাত্র। যাচাই-বাছাই ও সাংগঠনিক প্রক্রিয়া শেষে দলীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
দুই নেতার এই ভিন্নধর্মী বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নানা প্রশ্ন ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। অনেকেই উলিপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে একটি সুস্পষ্ট ও আনুষ্ঠানিক ব্যাখ্যার প্রত্যাশা করছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬