নির্বাচন
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. শরিফুল ইসলাম ইউনিয়নের আপসন গ্রামে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দিনব্যাপী তিনি গ্রামটির বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় তিনি এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবা নিশ্চিত করার অঙ্গীকারের কথা তুলে ধরেন।
গণসংযোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও তাঁর সমর্থকেরা উপস্থিত ছিলেন। গ্রামের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তিনি লিফলেট বিতরণ করেন।
এ সময় শরিফুল ইসলাম বলেন, কিচক ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করতে চান। এ লক্ষ্যে তিনি ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬