নির্বাচননির্বাচন

বগুড়ার অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাতীয় উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন তারেক রহমান

শেয়ার করুন
অ+ অ-
বগুড়ার অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাতীয় উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন তারেক রহমান
ছবি সংগৃহীত

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বগুড়ায় আয়োজিত জনসভায় বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বগুড়াকে সামনে রেখে একটি জাতীয় উন্নয়ন দর্শনের কথা তুলে ধরেছেন। বৃহস্পতিবার বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত এ জনসভায় তিনি বলেন, পরিকল্পিত উন্নয়ন ও নাগরিক সচেতনতার মাধ্যমে বগুড়াকে যেভাবে গড়ে তোলা হয়েছিল, সেই মডেল অনুসরণ করেই সারাদেশ সাজানো সম্ভব।

তারেক রহমান স্মরণ করিয়ে দেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত পাঁচ বছরের শাসনামলে বগুড়াকে পরিকল্পিতভাবে একটি মডেল টাউন হিসেবে গড়ে তোলা হয়। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই তাঁর স্বপ্ন ছিল, বগুড়ার মতো করে দেশের বাকি ৬৩টি জেলাকেও পরিকল্পিত উন্নয়নের আওতায় আনা।

তিনি বলেন, গত প্রায় ১৫ বছরে বগুড়া শহরে উল্লেখযোগ্য উন্নয়ন না হলেও, আজও বগুড়া দেশের অনেক বড় সিটি করপোরেশন ও বিভাগীয় শহরের তুলনায় এগিয়ে রয়েছে। এ অর্জন বগুড়াবাসীর পরিকল্পনা, পরিশ্রম ও সচেতনতার ফল বলে মন্তব্য করেন তিনি।

ভাষণে তিনি উন্নয়নের ক্ষেত্রে কোনো জেলা বা অঞ্চলকে বাদ না দেওয়ার অঙ্গীকার করেন। তারেক রহমান বলেন, বগুড়ার মতো করে যখন দেশ সাজানো হবে, তখন গোপালগঞ্জসহ দেশের প্রতিটি জেলা সমান গুরুত্ব পাবে। উন্নয়ন হবে বিভাজনহীন ও প্রতিহিংসামুক্ত।

Public Voice

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বগুড়ার অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাতীয় উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন তারেক রহমান

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বগুড়ায় আয়োজিত জনসভায় বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বগুড়াকে সামনে রেখে একটি জাতীয় উন্নয়ন দর্শনের কথা তুলে ধরেছেন। বৃহস্পতিবার বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত এ জনসভায় তিনি বলেন, পরিকল্পিত উন্নয়ন ও নাগরিক সচেতনতার মাধ্যমে বগুড়াকে যেভাবে গড়ে তোলা হয়েছিল, সেই মডেল অনুসরণ করেই সারাদেশ সাজানো সম্ভব।

তারেক রহমান স্মরণ করিয়ে দেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত পাঁচ বছরের শাসনামলে বগুড়াকে পরিকল্পিতভাবে একটি মডেল টাউন হিসেবে গড়ে তোলা হয়। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই তাঁর স্বপ্ন ছিল, বগুড়ার মতো করে দেশের বাকি ৬৩টি জেলাকেও পরিকল্পিত উন্নয়নের আওতায় আনা।

তিনি বলেন, গত প্রায় ১৫ বছরে বগুড়া শহরে উল্লেখযোগ্য উন্নয়ন না হলেও, আজও বগুড়া দেশের অনেক বড় সিটি করপোরেশন ও বিভাগীয় শহরের তুলনায় এগিয়ে রয়েছে। এ অর্জন বগুড়াবাসীর পরিকল্পনা, পরিশ্রম ও সচেতনতার ফল বলে মন্তব্য করেন তিনি।

ভাষণে তিনি উন্নয়নের ক্ষেত্রে কোনো জেলা বা অঞ্চলকে বাদ না দেওয়ার অঙ্গীকার করেন। তারেক রহমান বলেন, বগুড়ার মতো করে যখন দেশ সাজানো হবে, তখন গোপালগঞ্জসহ দেশের প্রতিটি জেলা সমান গুরুত্ব পাবে। উন্নয়ন হবে বিভাজনহীন ও প্রতিহিংসামুক্ত।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত