নির্বাচননির্বাচন

ভোটের গাড়িতে জানল মানুষ—‘দেশের চাবি আসলে তাদের হাতে'

প্রতিনিধি

‘দেশের চাবি আপনার হাতে’ এ স্লোগান নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্বপূর্ণ বার্তা সাধারণ ভোটারদের কাছে পৌঁছে দিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় প্রচারণায় এসেছে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি।

রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১০ টায় নির্বাচন বিষয়ক প্রচার-প্রচারণার জন্য গাড়িটি ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উন্মুক্ত করা হয়। এর আগে শনিবার দিবাগত রাত ১০ টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে পৌঁছায় ভোটের গাড়ি।

রবিবার দিনব্যাপী স্থানীয়দের  মাঝে গণভোট, সংসদ নির্বাচন ও ভোট প্রদানের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতনতামূলক প্রচারণা করে। এই গাড়িটি কোন প্রার্থীর প্রচার করছে না, বরং দক্ষ প্রার্থী বেছে নেওয়ার বিষয়ে প্রচারণা চালাচ্ছে।

জানা গেছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত ‘সুপার কারাভ্যান’ বহরের একটি বিশেষ গাড়িতে ডিজিটাল ডিসপ্লে, শক্তিশালী সাউন্ড সিস্টেম ও ভিডিও কনটেন্ট সমৃদ্ধ। যাতে ভোটারদের জন্য নির্বাচনের গুরুত্ব, ভোট দেওয়ার সঠিক নিয়ম, কেন্দ্রে করণীয়-বর্জনীয় এবং গোপন ব্যালটের নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। ‘দেশের চাবি আপনার হাতে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে টেকনাফে এই কার্যক্রম চালানো হয়।

প্রচারণার অংশ হিসেবে জুলাই গণ-অভ্যুত্থানের প্রামাণ্যচিত্রের অংশবিশেষ এবং আবু সাঈদসহ আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত ভিডিও প্রদর্শন করা হয়। এছাড়া বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা ও ফেলানী হত্যাকাণ্ডসহ জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনার ওপর নির্মিত প্রামাণ্যচিত্র দর্শকদের আবেগাপ্লুত করে। সুপার কারাভ্যানে থাকা শিল্পীরা এ সময় দেশাত্মবোধক গান এবং চট্টগ্রাম ও ঢাকার আঞ্চলিক ভাষার নির্বাচনী সঙ্গীত পরিবেশন করেন।

কর্মসূচিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য, প্রবাসীদের ভোটাধিকার এবং গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার সংক্রান্ত বার্তাগুলো গুরুত্বের সাথে প্রচার করা হয়।

এ সময় ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার সানজিদা রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা রনি আহমেদ ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রামাণ্যচিত্র ও সাংস্কৃতিক পরিবেশনা দেখতে স্থানীয় মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। তবে প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষ এই কার্যক্রম সম্পর্কে আগে থেকে অবগত ছিলেন না বলে জানান। ঈশ্বরগঞ্জ এলাকার অনেক বাসিন্দা বলেন, ‘ভোটের গাড়ি নামটা এই প্রথম শুনলাম। আগে যেখানে গণভোট সম্পর্কে কিছুই জানতাম না, আজ অনেক কিছু জেনেছি।’

কলেজ শিক্ষার্থী ও সচেতন মহল বলেন, অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য পেলেও প্রান্তিক এলাকায় সরাসরি প্রচারণা আগে আমরা দেখিনি, আজ ভোটের গাড়ি আসায় অনেক কিছু শিখতে পেরেছি।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার সানজিদা রহমান বলেন, ভ্রাম্যমাণ ভোটের গাড়ির প্রচারণা সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছে। ফলে আসন্ন নির্বাচন ও গণভোটে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়ক হবে।

Public Voice

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

ভোটের গাড়িতে জানল মানুষ—‘দেশের চাবি আসলে তাদের হাতে'

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত