রাজনীতি
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া জেলার চারটি সংসদীয় আসনে চূড়ান্তভাবে ২৩ জন প্রার্থী নির্বাচনী মাঠে থাকছেন। ২০ জানুয়ারি মুঙ্গলবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এর আগে গত ৪ জানুয়ারি যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক দলের ২৭ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেন।
পরবর্তীতে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। তবে নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে পূর্বে অবৈধ ঘোষিত ১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হওয়ায় চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে।
কুষ্টিয়া-১ (দৌলতপুর)
আসনটিতে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন রেজা আহামেদ (বিএনপি), মো. বেলাল উদ্দিন (জামায়াতে ইসলামী), মোহা. বদিরুজ্জামান (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), মো. আমিনুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ) সাহাবুল ইসলাম (গণঅধিকার পরিষদ) এবং মো. শাহরিয়ার জামিল (জাতীয় পার্টি)।
এছাড়া বিএনপি নেতা ও দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি নুরুজ্জামান মোল্লা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।
কুষ্টিয়া-২ (মিরপুর–ভেড়ামারা)
এই আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সংখ্যা ৫ জন।ব্যরিষ্টার রাগীব রউফ চৌধুরী (বিএনপি) মো. আব্দুল গফুর (জামায়াতে ইসলামী) নুর উদ্দিন আহমেদ (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি—সিপিবি) মোহাম্মদ আলী (ইসলামী আন্দোলন বাংলাদেশ) এবং মো. বাবুল আক্তার (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট)।
কুষ্টিয়া-৩ (সদর)
কুষ্টিয়া সদর আসনে ৬ জন প্রার্থী রয়েছেন। মো. জাকির হোসেন সরকার (বিএনপি), মুফতি আমীর হামজা (জামায়াতে ইসলামী) মীর নাজমুল ইসলাম (বাংলাদেশের সমাজতান্ত্রিক দল—বাসদ) মোছা. রুমপা খাতুন (বাংলাদেশ রিপাবলিকান পার্টি), মোহা. শরিফুল ইসলাম (গণঅধিকার পরিষদ—জিওপি) এবং মো. আব্দুল্লাহ আখন্দ (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।
কুষ্টিয়া-৪ (খোকসা–কুমারখালী)
এই আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সৈয়দ মেহেদী আহমেদ রুমী (বিএনপি), মো. আফজাল হোসেন (জামায়াতে ইসলামী) মো. আনোয়ার খাঁন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), তরুণ কুমার ঘোষ (বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টি), আব্দুল হাকিম মিয়া (গণফোরাম) এবং মো. শহিদুল ইসলাম (বাংলাদেশ লেবার পার্টি)।
চারটি আসনেই প্রার্থী চূড়ান্ত হওয়ায় কুষ্টিয়ায় এখন আনুষ্ঠানিকভাবে জমে উঠছে নির্বাচনী প্রচার-প্রচারণা ও রাজনৈতিক হিসাব-নিকাশ।

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬